ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- মারদেকা কাপের পুরো দল নয়, কয়েকটি পরিবর্তন আসতে পারে মিয়ানমারগামী বাংলাদেশ দলে। নতুন করে যোগ হতে পারেন কয়েকজন মিডফিল্ডার ও ডিফেন্ডার।
মারদেকা কাপের পারফরম্যান্সের আলোকে মিয়ানমারের টুর্নামেন্টের জন্য দলগঠন কাজ শুরু করেছে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। আগামী ১১ নভেম্বর থেকে অনুষ্ঠেয় তৃতীয় গ্র্যান্ড রয়েল চ্যালেঞ্জ কাপের দল নিয়ে আলোচনা করতে তারা মঙ্গলবার সভায় বসছে। জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান বাদল রায় জানিয়েছেন, " মিয়ানমারের জন্য দল নির্বাচনে মারদেকা কাপের পারফরম্যান্সও বিবেচনায় আসবে। তবে এই দলে দু-একজন ডিফেন্ডার ও মিডফিল্ডার অন্তর্ভূক্ত হতে পারে। কারণ হাসান আল মামুন ইনজুরিতে পড়েছে এবং মিডফিল্ডে জয় ও জাহিদ পারভেজ চৌধুরীর কথা ভাবা হচ্ছে।"
মারদেকা কাপে ডান পায়ের উরুতে ব্যথা পেয়েছেন মোহামেডানের ডিফেন্ডার হাসান আল মামুন। তার জায়গায় নতুন ডিফেন্ডারের কথা চিন্তা করলেও এখনো কারো অন্তর্ভূক্তি চূড়ান্ত হয়নি। আর মিডফিল্ডে জাহিদ পারভেজ চৌধুরীকে পাওয়া গেলেও জয়কে পাওয়া যাবে কিনা সন্দেহ। কারণ বাংলাদেশ দলের এই সাবেক অধিনায়ক আগামী সংসদ নির্বাচনের প্রার্থী হওয়ার দৌড়ে আছেন।
তবে মিয়ানমারের দলে স্ট্রাইকার বাড়িয়ে নেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন বাফুফে সহ-সভাপতি বাদল রায়। আলফাজের অন্তর্ভূক্তি প্রশ্নে তার জবাব, "আলফাজকে আগে যে কারণে নেওয়া যায়নি এখনো সেই কারণগুলো আছে। তাছাড়া স্ট্রাইকার নেওয়ার কোনো সুযোগ নেই দলে।" আলফাজের ব্যাপারে কারণগুলো তিনি
bdnews24