২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এতো'র হ্যাটট্রিকে বার্সেলোনার বড় জয়

মাত্রই তিনদিন আগে ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগে একটা ৫-০ গোলের জয় পেয়েছিল বার্সেলোনা। ওই ম্যাচে খেলেননি ক্যামেরুনের স্ট্রাইকার স্যামুয়েল এতো'। তাই শনিবার তিনিও অমনই একটা জয়ের স্বাদ নিতে চাইলেন। তার হ্যাটট্রিক, আর সেই সঙ্গে থিয়েরি অঁরি ও ব্রাজিলিয়ান স্ট্রাইকার ড্যানি অ্যালভেসের লক্ষ্যভেদে আলমেইরাকে সেই ৫-০ গোলেই হারিয়ে সাময়িকভাবে স্প্যানিশ লা লিগার শীর্ষে উঠেছে ক্যাটালানরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2008, 06:03 AM

Updated : 26 Aug 2022, 02:34 PM

বার্সেলোনা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মাত্রই তিনদিন আগে ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগে একটা ৫-০ গোলের জয় পেয়েছিল বার্সেলোনা। ওই ম্যাচে খেলেননি ক্যামেরুনের স্ট্রাইকার স্যামুয়েল এতো'। তাই শনিবার তিনিও অমনই একটা জয়ের স্বাদ নিতে চাইলেন। তার হ্যাটট্রিক, আর সেই সঙ্গে থিয়েরি অঁরি ও ব্রাজিলিয়ান স্ট্রাইকার ড্যানি অ্যালভেসের লক্ষ্যভেদে আলমেইরাকে সেই ৫-০ গোলেই হারিয়ে সাময়িকভাবে স্প্যানিশ লা লিগার শীর্ষে উঠেছে ক্যাটালানরা। এদিন জিতেছে ইতালিয়ান সিরি-আ'র সাবেক চ্যাম্পিয়ন জুভেন্টাসও। ব্রাজিলিয়ান স্ট্রাইকার আমাউরির দেওয়া একমাত্র গোলে একই শহরের ক্লাব তোরিনোকে হারিয়ে তাদের উল্লাসটা বার্সেলোনার চেয়েও বেশি ছিল মৌসুমের শুরু থেকেই খারাপ সময় কাটানো 'ওল্ড লেডি'দের। তবে ইংলিশ লিগের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড জিততে পারেনি শনিবার। ওয়েইন রুনির শততম গোলের আশায় মাঠে আসা সমর্থকদের হতাশ করে রুনির সাবেক ক্লাব এভারটনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা। ম্যাচ শেষের আগেই অবশ্য নিশ্চিত হয়ে গেছে রুনিভক্তদের আশা মিটছে না