২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টির কারণে বি. লিগের খেলা বন্ধ

বৃষ্টির কারণে মাঝপথে বিরতি নেমে এলো বি. লিগে। তাই ২৬ অক্টোবর থেকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বি. লিগের ম্যাচ হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে গেছে ৩০ অক্টোবরে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2008, 04:03 PM

Updated : 26 Aug 2022, 02:33 PM

ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- বৃষ্টির কারণে মাঝপথে বিরতি নেমে এলো বি. লিগে। তাই ২৬ অক্টোবর থেকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বি. লিগের ম্যাচ হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে গেছে ৩০ অক্টোবরে। বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হওয়ায় শনিবার পুরো দেশে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। আগামী কয়েকদিন তা অব্যাহত থাকার আশংকার কথাও জানিয়েছে আবহাওয়া দপ্তর। বাংলাদেশ ফুটবল ফেডারেশন তাই মাঠের কথা ভেবে আরো চারদিন পেশাদার ফুটবল লিগ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। ৩০ অক্টোবর মোহামেডান-ব্রাদার্স ম্যাচ দিয়ে আবার শুরু হবে বি. লিগ। এর আগে এমনিতেই বি. লিগে আংশিক ছেদ পড়েছিল জাতীয় দল মারদেকা কাপে খেলতে যাওয়ায়। এজন্য ঢাকার তিন বড় দল আবাহনী, মোহামেডান ও ব্রাদার্স ইউনিয়নের খেলা বন্ধ ছিল। এবার পুরোদমে শুরু হওয়ার সময় বাধা হয়ে দাঁড়ালো বিরূপ প্রকৃতি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/২১৪৫ঘ.