২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপরাজিত শেখ রাসেল ছুটে চলছে

লিগে অপরাজিত থেকেই ছুটে চলছে শেখ রাসেল। বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তারা ৩-০ গোলে হারিয়েছে মুক্তিযোদ্ধাকে। ৬ ম্যাচে এটা তাদের চতুর্থ জয় এবং সুবাদে ১৪ পয়েন্ট নিয়ে তারা শীর্ষস্থানটা পাকা করেছে আরও। দ্বিতীয় স্থানে আবাহনীর চেয়ে তারা এগিয়ে ৫ পয়েন্টে, আবাহনী অবশ্য ম্যাচে খেলেছে ৪টি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2008, 03:32 PM

Updated : 26 Aug 2022, 02:32 PM

ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- লিগে অপরাজিত থেকেই ছুটে চলছে শেখ রাসেল। বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তারা ৩-০ গোলে হারিয়েছে মুক্তিযোদ্ধাকে। ৬ ম্যাচে এটা তাদের চতুর্থ জয় এবং সুবাদে ১৪ পয়েন্ট নিয়ে তারা শীর্ষস্থানটা পাকা করেছে আরও। দ্বিতীয় স্থানে আবাহনীর চেয়ে তারা এগিয়ে ৫ পয়েন্টে, আবাহনী অবশ্য ম্যাচে খেলেছে ৪টি। ওদিকে মুক্তিযোদ্ধা এখনো পয়েন্টের মুখই দেখেনি। আগের ম্যাচে ঢাকা মোহামেডানের কাছে ৭-০ গোলে হারার পর পঞ্চম ম্যাচে শেখ রাসেলের বিপক্ষে গোল ব্যবধান খানিকটা কমিয়ে এনেছে। তবে আগের ম্যাচগুলোর তুলনায় তারা এদিন প্রথমার্ধ ভালই খেলেছে নতুন কোচ আতিকের অধীনে। প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ করার পর দ্বিতীয়ার্ধে গিয়ে তারা আর সেই প্রতিরোধটা ধরে রাখতে পারেনি। ৫১ মিনিটের মাথায় গোল হজম করে বসে। মোবারকের লব আয়ত্তে নিয়ে আলফাজ বি. লিগে নিজের ষষ্ঠ গোল করে এগিয়ে দেন শেখ রাসেলকে। একই কম্বিনেশনে ১৫ মিনিটেই হতে পারতো গোলটি। সেবার মোবারকের ক্রসে পা ছোঁয়াতে ব্যর্থ হন আলফাজ। এরপর ৭১ মিনিটে ইগির মোহাম্মদের ক্রসে হেড করে ব্যবধান দ্বিগুন করেন মরোক্কান তোয়াতি ইউনেস। মিনিট দশেক পর ইগির মোহাম্মদ শেষ গোল করে শেখ রাসেলের বড় ব্যবধানের জয় নিশ্চিত করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১৩০ঘ.