২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বড় ব্যবধানে জয় পেয়েছে নর্দান ইউনিভার্সিটি

মেন্টরস বেসরকারি বিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে নর্দান ইউনিভার্সিটি ৬-১ গোলে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশকে হারিয়েছে। দিনের অন্য ম্যাচে ঢাকা ইন্ট্যারন্যাশনাল ইউনিভার্সিটি ও নর্থ সাউথ ইউনিভার্সিটি ১-১ গোলে ড্র করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2008, 03:03 PM

Updated : 26 Aug 2022, 02:32 PM

ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- মেন্টরস বেসরকারি বিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে নর্দান ইউনিভার্সিটি ৬-১ গোলে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশকে হারিয়েছে। দিনের অন্য ম্যাচে ঢাকা ইন্ট্যারন্যাশনাল ইউনিভার্সিটি ও নর্থ সাউথ ইউনিভার্সিটি ১-১ গোলে ড্র করেছে। রুবেল হ্যাটট্রিক করে নর্দান ইউনিভার্সিটির জয়ে বড় ভূমিকা রেখে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন। বাকি তিনটি গোল করেছেন রনি, অনিরুদ্ধ ও হাবিবুল। ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের পক্ষে একমাত্র গোলটি করেছেন নূর-এ আলম। ওদিকে ড্র ম্যাচে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষে গোল করেছেন রবি এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির গোলদাতা ইমতিয়াজ। ম্যাচের সেরা খেলোয়াড় মনোনীত হয়েছেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রবিউল ইসলাম রবি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১০০ঘ.