২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়ান বিচ গেমস কাবাডিতে বাংলাদেশের ব্রোঞ্জ জয়

প্রথম এশিয়ান বিচ গেমসে কাবাডিতে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ। পুরুষদের বিচ কাবাডিতে মঙ্গলবার তারা স্বাগতিক ইন্দোনেশিয়াকে হারিয়ে এই পদক জিতেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2008, 01:32 PM

Updated : 26 Aug 2022, 02:32 PM

ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)----- প্রথম এশিয়ান বিচ গেমসে কাবাডিতে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ। পুরুষদের বিচ কাবাডিতে মঙ্গলবার তারা স্বাগতিক ইন্দোনেশিয়াকে হারিয়ে এই পদক জিতেছে। খেলার প্রথমার্ধে বাংলাদেশ ২৬-২০ পয়েন্টে এগিয়ে ছিল। তারপর ম্যাচ শেষ করেছে তারা ৫৭-৩৪ পয়েন্টের বিশাল ব্যাবধানে স্বাগতিকদের হারিয়ে। গ্র"প পর্বে সর্বমোট ৫ ম্যাচ খেলে তিনটিতে জিতে বাংলাদেশ ৬ পয়েন্ট অর্জন করে। অন্যদিকে ভারত ও পাকিস্তান চারটি করে ম্যাচ খেলে সবক'টিতে জয় নিয়ে যৌথভাবে গ্র"পের শীর্ষে অবস্থান করে। গ্র"প পর্বের খেলা শেষে শীর্ষ দুই দল ফাইনালে মুখোমুখি হয় সোনার লড়াইয়ে। অন্য দিকে বাংলাদেশের পুরুষ ভলিবল দল মঙ্গলবার প্রথম জয়ের স্বাদ পায়। গ্র"পের শেষ ম্যাচে মশিউর রহমান এবং আল মামুন শেখের বাংলাদেশ তিমুরের মন্টেরিও - লে গোমেজ জুটিকে হারিয়েছে ২-০ সেটে। এই জয়ে গ্র"পে তৃতীয় হয়েই বাংলাদেশ পুরুষ ভলিবল দল বিদায় নেয় বিচ গেমস থেকে। তবে বাংলাদেশের মহিলা ভলিবল দল হেরেছে সবকটি ম্যাচেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/১৯০০ঘ.