ঢাকা, ১৯ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- হোম ম্যাচে প্রথমবারের মতো জিতেছে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব। তারা রোববার নরসিংদী স্টেডিয়ামে ১-০ গোলে হারিয়েছে খুলনা আবাহনীকে। দিনের অন্য ম্যাচে রহমতগঞ্জ তাদের অ্যাওয়ে ম্যাচে জিতেছে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে। চট্টগ্রাম এম,এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে একই ব্যবধানে তারা হারিয়েছে স্বাগতিক দলকে।
ফরাশগঞ্জের জয়সূচক গোলটি করেছেন জনসন। খেলার ৬৯ মিনিটে করা তার এই গোলেই হোম ম্যাচের দুর্ভাগ্যকে পেছনে ফেলতে পেরেছে ফরাশগঞ্জ। আগের দুই হোম ম্যাচের প্রথমটিতে তারা ঢাকা আবাহনীর কাছে হেরেছিল, চট্টগ্রাম মোহামেডানের বিপক্ষে পরের ম্যাচটি করেছিল ড্র। এই জয়ে ৫ ম্যাচে তাদের পয়েন্ট দাঁড়াল ৭, শীর্ষে থাকা ঢাকা মোহামেডানের পয়েন্টও সমান। কিন্তু মোহামেডান ম্যাচ খেলেছে দুটো কম।
রহমতগঞ্জের একমাত্র গোলটি করেছেন ফেলিক্স, ৩৫ মিনিটে। লিগের প্রথম ম্যাচে ঢাকা আবাহনীকে ১-০ গোলে হারানো রহমতগঞ্জের পয়েন্ট এখন ৪ ম্যাচে ৬।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআর/এমএম/১৯৪০ঘ
bdnews24