২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্দিন কাটছে না জুভেন্টাসের, রিয়াল-ম্যান ইউ-চেলসি-লিভারপুলের জয়

খেলা শুরুর ৪০ সেকেন্ডের মধ্যে প্রথম গোল। ৮৯ মিনিটে সেটা শোধ হয়ে যাওয়ার পর ইনজুরি সময়ের ষষ্ঠ মিনিটে পাওয়া পেনাল্টি থেকে এলো আরেকটা গোল। 'মাদ্রিদ ডার্বি'তে অ্যাটলেটিকোর বিপক্ষে রিয়ালকে সৌভাগ্যের জয় এনে দিয়েছে গনজালো হিগুয়েনের ওই দ্বিতীয় গোলটাই- শনিবারের নাটকীয় এই ম্যাচে ২-১ গোলে জিতেছে স্প্যানিশ লা লিগার চ্যাম্পিয়নরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2008, 03:43 AM

Updated : 26 Aug 2022, 02:32 PM

মাদ্রিদ, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- খেলা শুরুর ৪০ সেকেন্ডের মধ্যে প্রথম গোল। ৮৯ মিনিটে সেটা শোধ হয়ে যাওয়ার পর ইনজুরি সময়ের ষষ্ঠ মিনিটে পাওয়া পেনাল্টি থেকে এলো আরেকটা গোল। 'মাদ্রিদ ডার্বি'তে অ্যাটলেটিকোর বিপক্ষে রিয়ালকে সৌভাগ্যের জয় এনে দিয়েছে গনজালো হিগুয়েনের ওই দ্বিতীয় গোলটাই- শনিবারের নাটকীয় এই ম্যাচে ২-১ গোলে জিতেছে স্প্যানিশ লা লিগার চ্যাম্পিয়নরা। এদিন রিয়ালের মতোই সৌভাগ্যের জয় পেয়েছে ইংল্যান্ডের ক্লাব লিভারপুলও। প্রথমার্ধে ১-২ গোলে পিছিয়ে থাকা অল রেডরা প্রতিপক্ষের একজন খেলোয়াড় লালকার্ড পাওয়ার পর শেষ দশ মিনিটে দুগোল করে জিতেছে ৩-২ গোলে। ইংলিশ লিগের শীর্ষে তাদের সঙ্গী চেলসি আর গতবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড অবশ্য বড় জয়ই পেয়েছে