২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোববার শুরু হচ্ছে আন্ত:বেসরকারি বিশ্ববিদ্যালয় ফুটবল

রোববার থেকে আর্মি স্টেডিয়ামে শুরু হচ্ছে মেন্টরস আন্ত:বেসরকারি বিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচে নর্দান বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মুখোমুখি হবে বিকেল ৩ টায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2008, 02:10 PM

Updated : 26 Aug 2022, 02:31 PM

ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- রোববার থেকে আর্মি স্টেডিয়ামে শুরু হচ্ছে মেন্টরস আন্ত:বেসরকারি বিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচে নর্দান বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মুখোমুখি হবে বিকেল ৩ টায়। এ উপলক্ষে শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন "অরিত্র"র প্রধান নির্বাহী তৌফিকুজ্জামান চৌধুরী ও মেন্টরস্ এডুকেশনের পরিচালক অনিন্দ্য চৌধুরী। তাদের দেওয়া তথ্য অনুযায়ী তিনটি গ্র"পে খেলা হবে। 'এ' গ্র"পে আছে নর্দান ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইনডিপেনন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। 'বি' গ্র"পে ইবাইস বিশ্ববিদ্যালয়, গণ বিশ্ববিদ্যালয় ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। 'সি' গ্র"পে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক ও আউ.ইউ.বি.এ.টি। গ্র"প 'এ' থেকে সেরা দুই দল এবং 'বি' ও 'সি'-এর শীর্ষ দল দুটি খেলবে সেমিফাইনালে। ফাইনাল হবে ৩০ অক্টোবর। এবার এই টুর্নামেন্ট