ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- যুব কমনওয়েলথ গেমসে প্রথম পদক পেয়েছে বাংলাদেশ। ভারোত্তোলক ফায়েমা আক্তার ৫৩ কেজি ওজন শ্রেণীতে মঙ্গলবার ব্রোঞ্জ উপহার দিয়েছেন দেশকে।
ভারতের পুনেতে অনুষ্ঠানরত যুব কমনওয়েলথ গেমসে সোমবার শ্যুটিংয়ে পঞ্চম হয়েছিলেন বাংলাদেশের তৃপ্তি দত্ত। আর মঙ্গলবার ফায়েমা আক্তার ৫৩ কেজি ওজন শ্রেণীতে মোট ১৪৩ কেজি ওজন তুলে ব্রোঞ্জ জিতেছেন। তিনি স্ন্যাচে ৬৩ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে ৮০ কেজি তুলেন।
ব্রিটেনের জো স্মিথ ১৫৯ কেজি তুলে সোনা এবং ভারতের এন লক্ষ্মী ১৪৯ কেজি তুলে রূপা জিতেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/১৮৪০ঘ.
bdnews24