ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- ঢাকা আবাহনীর বিপক্ষে সেই প্রথম ম্যাচের পর চতুর্থ ম্যাচে এসে দ্বিতীয় জয় পেয়েছে রহমতগঞ্জ। মঙ্গলবার তারা ইদ্রিসের দুই গোলে ৩-১ গোলে হারিয়েছে খুলনা আবাহনীকে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে অবশ্য প্রথমে এগিয়ে গিয়েছিল খুলনা আবাহনী। ৪০ মিনিটের মাথায় তরিকুল গোল করে তাদের এগিয়ে দেয়। তারপর ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে উঠেও রহমতগঞ্জের গোলের দেখা পেতে ৭৩ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। ইদ্রিসের ম্যাচে ফেরার গোলের পর ৮১ মিনিটে দ্বিতীয় গোলও করেন তিনি। তারপর নির্ধারিত সময় শেষ হওয়ার মিনিটখানেক আগে কবিরের গোলে বড় ব্যবধানে জয় নিশ্চিত হয় পুরনো ঢাকার দলটির।
এই জয়ে ৪ ম্যাচে তাদের সংগ্রহ বেড়ে হয়েছে ৬ পয়েন্ট। আর খুলনা আবাহনীর সংগ্রহ ৩ পয়েন্ট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/১৯৫০ ঘ.
bdnews24