ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- যুব কমনওয়েলথ গেমসের ১০ মিটার এয়ার রাইফেলে পঞ্চম হয়েছেন বাংলাদেশের তৃপ্তি দত্ত।
ভারতের পুনেতে তৃতীয় যুব কমনওয়েলথ গেমসের দ্বিতীয় দিনে অনুষ্ঠিত মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে ৩৮৪ পয়েন্ট পেয়ে পঞ্চম হয়েছেন বিকেএসপির এই শ্যুটার।
সিঙ্গাপুরের সুধীর বিনতে আকিলাহ ৩৯৮ পয়েন্ট নিয়ে সোনা জিতেছেন। কানাডার মনিকা ৩৯৪ পয়েন্ট নিয়ে রূপা ও মালয়েশিয়ার ফারহানা বিনতে আব্দুল হালি নুর ৩৯২ পয়েন্ট পেয়ে ব্রোঞ্জ জিতেছেন।
ভারতের পুনেতে গত ১২ অক্টোবর থেকে শুরু হওয়া এই গেমসে ১১ সদস্যের বাংলাদেশ দল সাঁতার, ভারোত্তলন, শুটিং এবং বক্সিংয়ে অংশ নেবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১৪০ঘ.
bdnews24