২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাকা, রবিনিয়োরা জেতালেন ব্রাজিলকে

১১ মাস পর আন্তর্জাতিক ফুটবলে ফিরেই গোলের দেখা পেয়েছেন ওয়ার্ল্ড ফুটবলার অফ দ্য ইয়ার কাকা। আর সেই সঙ্গে রবিনহোর দুটি ও আদ্রিয়ানোর একটি গোল রোববার বিশ্বকাপ বাছাইপর্বে বড় জয় এনে দিয়েছে ব্রাজিলকে। প্রতিপক্ষের মাঠে ভেনেজুয়েলাকে ৪-০ গোলে হারিয়ে দক্ষিণ আমেরিকান অঞ্চলের পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2008, 08:46 AM

Updated : 26 Aug 2022, 02:30 PM

স্যান ক্রিস্টেবাল, ভেনেজুয়েলা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ১১ মাস পর আন্তর্জাতিক ফুটবলে ফিরেই গোলের দেখা পেয়েছেন ওয়ার্ল্ড ফুটবলার অফ দ্য ইয়ার কাকা। আর সেই সঙ্গে রবিনহোর দুটি ও আদ্রিয়ানোর একটি গোল রোববার বিশ্বকাপ বাছাইপর্বে বড় জয় এনে দিয়েছে ব্রাজিলকে। প্রতিপক্ষের মাঠে ভেনেজুয়েলাকে ৪-০ গোলে হারিয়ে দক্ষিণ আমেরিকান অঞ্চলের পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। গত জুন মাসে একটি প্রীতি ম্যাচে ব্রাজিলকে হারিয়েছিল বিশ্বকাপে না খেলা দক্ষিণ আমেরিকার একমাত্র দেশ ভেনেজুয়েলা। ওই ম্যাচের প্রথম একাদশের নয়জন খেলোয়াড়ই ছিলেন এই ম্যাচেও