২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কঠিন পরীক্ষার সামনে ব্রাজিল-আর্জেন্টিনা

আলফিও বাসিলে আর কার্লোস ডুঙ্গা --- বিশ্বের সবচেয়ে জনপ্রিয় দুই ফুটবল দল আর্জেন্টিনা ও ব্রাজিলের কোচ। কিন্তু ইদানিং দু জনের সময়টা মোটেও ভালো যাচ্ছে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2008, 05:13 PM

Updated : 26 Aug 2022, 02:29 PM

বুয়েনস এইরেস, ১০ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আলফিও বাসিলে আর কার্লোস ডুঙ্গা --- বিশ্বের সবচেয়ে জনপ্রিয় দুই ফুটবল দল আর্জেন্টিনা ও ব্রাজিলের কোচ। কিন্তু ইদানিং দু জনের সময়টা মোটেও ভালো যাচ্ছে না। তার একটাই কারণ, তাদের দলের অনুজ্জ্বল পারফরম্যান্স। দু জনের ওপরেই তাই এখন অনন্ত চাপ। সেই চাপ মাথায় নিয়েই বাসিলের দল আর্জেন্টিনা শনিবার দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে অভ্যর্থনা জানাবে উরুগুয়েকে। বুয়েনস এইরেসে অনুষ্ঠেয় ম্যাচটা শুরু হবে রোববার বাংলাদেশ সময় রাত ৩টা ১০ মিনিটে। তার পর দিন বাংলাদেশ সময় রাত ২টায় (সোমবার) স্যান ক্রিস্টোবালে ব্রাজিলের প্রতিপক্ষ স্বাগতিক ভেনেজুয়েলা। অলিম্পিক ফুটবলের শিরোপা অক্ষুন্ন রাখলেও বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনা অনেক দিন ধরে জয়হীন। সময়ের হিসাবে সেটা প্রায় ১১ মাস। টানা তিন ম্যাচ জিতে বাছাইপর্ব দুর্দান্তভাবে শুরু করা দু বারের বিশ্ব চ্যাম্পিয়নরা গত বছরের ২১ নভেম্বর কলম্বিয়ার কাছে হেরে অপরাজিত থাকার গৌরব নষ্ট করেছিল। তারপর থেকেই আর্জেন্টিনা দিগ্ভ্রষ্ট এক দল। এ বছর তারা চারটি ম্যাচ খেলে ড্র করেছে সবগুলোতেই। সব মিলিয়ে আর্জেন্টিনা দুটো প্রীতি ম্যাচসহ টানা ছয় ম্যাচ ড্র করায় বাসিলে স্বাভাবিকভাবেই বেশ চাপের মধ্যে। তারপরও গত সপ্তাহে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) প্রেসিডেন্ট হুলিও গ্রন্ডোনার প্রকাশ্য সমর্থন পাওয়ায় নিজেকে ভাগ্যবান মনে করতেই পারেন তিনি। সেই তুলনায় ডুঙ্গা অনেক বেশি দুর্ভাগা। দলের একটানা নি