ঢাকা, ৮ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিটিসেল বি. লিগে প্রথম জয় পেয়েছে চট্টগ্রাম মোহামেডান। বুধবার চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে তারা ২-০ গোলে হারিয়েছে রহমতগঞ্জকে।
গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন রাফায়েল স্যাঙ্গো। আর ৬৬ মিনিটে তৌহিদুল ইসলামের গোল নিশ্চিত করে চট্টগ্রাম মোহামেডানের জয়। যে জয়ের ফলে চার ম্যাচ থেকে তাদের পয়েন্ট দাঁড়ালো ৫।
অন্যদিকে বি. লিগের উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনীকে হারিয়ে অঘটনের জন্ম দেয়া রহমতগঞ্জের এটা টানা তৃতীয় পরাজয়। চার ম্যাচ খেললেও তাদের পয়েন্ট তাই তিনেই আটকে রইলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২০৫০ঘ.
bdnews24