২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহামেডান-মুক্তিযোদ্ধা ম্যাচ দিয়ে মাঠে ফিরছে বি. লিগ

ঈদ ও জাতীয় দলের ক্যাম্পের জন্য ১০ দিনের বিরতিশেষে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে সিটিসেল বি. লিগ। আর প্রথম ম্যাচে শিরোপা প্রত্যাশী মোহামেডান মুখোমুখি হচ্ছে মুক্তিযোদ্ধার। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল ৫টা থেকে শুরু হতে যাওয়া এই ম্যাচটিকে ঘিরে উত্তেজনা থাকার কথা অনেক, কিন্তু আদৌ কি আছে সেটা? এই মৌসুমে সবগুলো হেরে যাওয়া মুক্তিযোদ্ধার এমন জঘন্য অবস্থা যে মোহামেডান-মুক্তিযোদ্ধা ম্যাচকে বড় ম্যাচ বলতেই আপত্তি করবেন অনেকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2008, 04:05 PM

Updated : 26 Aug 2022, 02:28 PM

ঢাকা, ৬ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদ ও জাতীয় দলের ক্যাম্পের জন্য ১০ দিনের বিরতিশেষে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে সিটিসেল বি. লিগ। আর প্রথম ম্যাচে শিরোপা প্রত্যাশী মোহামেডান মুখোমুখি হচ্ছে মুক্তিযোদ্ধার। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল ৫টা থেকে শুরু হতে যাওয়া এই ম্যাচটিকে ঘিরে উত্তেজনা থাকার কথা অনেক, কিন্তু আদৌ কি আছে সেটা? এই মৌসুমে সবগুলো হেরে যাওয়া মুক্তিযোদ্ধার এমন জঘন্য অবস্থা যে মোহামেডান-মুক্তিযোদ্ধা ম্যাচকে বড় ম্যাচ বলতেই আপত্তি করবেন অনেকে। প্রথম ম্যাচে চট্টগ্রাম আবাহনীর সঙ্গে ড্র করলেও পরের ম্যাচে আরামবাগকে ৩-০ গোলে উড়িয়ে দিতে সমস্যা হয়নি ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন মোহামেডানের। তবে সেই ম্যাচ গত ১৮ সেপ্টেম্বর হওয়ায় খেলোয়াড়দের ফিটনেস নিয়ে কিছুটা হলেও দুশ্চিন্তায় মোহামেডান কোচ মারুফুল হক। ইনজুরির কারণে জাতীয় দলের দুই ডিফেন্ডার হাসান আল মামুন ও রজনীকান্ত বর্মন অনিশ্চিত এই ম্যাচে। খুলনা আবাহনী, চট্টগ্রাম আবাহনী ও আরামবাগের কাছে টানা তিন ম্যাচ হেরে এবারের বি. লিগ শুরু করা মুক্তিযোদ্ধা অবশ্য এখন অনেক বেশি সমস্যাক্রান্ত দল। সবগুলো ম্যাচেই হেরে যাওয়ায় তাদের অবস্থান সবার নিচে। আর চার পয়েন্ট করে নিয়ে চট্টগ্রাম আবাহনীর সঙ্গে যুগ্মভাবে তৃতীয় স্থানে আছে মোহামেডান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআর/এএআর/এমএম/২১২০ঘ.