ঢাকা, ৬ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের নাগপুরে অনুষ্ঠিত কমনওয়েলথ দাবা প্রতিযোগিতায় ব্রোঞ্জ পেয়েছেন গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব। সোমবার শেষ রাউন্ডে এমএস তেজকুমারকে হারিয়ে সাড়ে আট পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান নিশ্চিত করেছেন তিনি। সেই সঙ্গে প্রাইজমানি হিসাবে পেয়েছেন এক লাখ ভারতীয় রুপি।
সাড়ে ৯ পয়েন্ট পেয়ে এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন বৃটিশ গ্র্যান্ডমাস্টার নাইজেল শর্ট। রানারআপ হওয়া ভারতের গ্র্যান্ডমাস্টার সূর্যশেখর গাঙ্গুলীর সংগ্রহ ৯ পয়েন্ট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২১২০ঘ.
bdnews24