ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- বাংলাদেশের নতুন স্ট্রাইকিং-জুটিও কোনো গোল উপহার দিতে পারেনি ঈদের দিনে। পারেননি বুড়ো আলফাজও। তাই গোলশূন্য ড্র হয়েছে মারদেকা কাপের প্রস্তুতি ম্যাচটি।
ঈদের ছুটি বাদ দিয়ে বৃহস্পতিবার মারদেকা কাপের প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছিল জাতীয় দলের প্রাথমিক অনুশীলন ক্যাম্পে ডাক পাওয়া ২৮ জন ফুটবলার। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে একপক্ষ বাফুফে একাদশ, প্রতিপক্ষের নাম জাতীয় ক্রীড়া পরিষদ একাদশ। দুটো দলের খেলোয়াড় বিন্যাসই বলে দেয় ক্রীড়া পরিষদ একাদশই তুলনামূলক শক্তিশালী এবং নতুন কোচের পরিকল্পিত জাতীয় দল ! কোচ শফিকুল ইসলাম মানিক সরাসরি না বললেও তা আকারে-ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন, "একটা দল তো আমি মনে মনে সাজিয়ে রেখেছি। তাতে দু-একজন এদিক সেদিক হবে হয়তো।"
সেদিক থেকে ক্রীড়া পরিষদ একাদশকেই কোচের সাজানো দল বলা যেতে পারে। যে দলের ডিফেন্স গড়া হয়েছে হাসান আল মামুন, সুজন, ওয়ালী ফয়াসাল ও আরিফকে নিয়ে। আরেক নির্ভরযোগ্য ডিফেন্ডার রজনী ইনজুরি নিয়ে সাইডবেঞ্চে বসে থাকলেও পড়নে ছিল ক্রীড়া পরিষদ একাদশের জার্সি। মতিউর মুন্না, আরমান আজিজ, জাহিদ হোসেন ও শরীফের সমন্বয়ে গঠিত মাঝমাঠের ওপরে গোল করার দায়িত্বে ছিলেন জাহিদ হাসান এমিলি ও এনামুল হক। কিন্তু নতুন এই স্ট্রাইকিং জুটি একবারও পরাস্ত করতে পারেননি বাফুফে একাদশের গোলরক্ষক আমিনুল হককে। পরীক্ষার জন্যই জাতীয় দলের এক নম্বর গোলরক্ষককে রাখা হয়েছিল প্রতিপক্ষ দলে।
পরীক্ষায় তিনি পাস। কারণ এবারের লিগের দুর্দান্ত পারফরমার এনমুল হক সেরকম কোনো গোলের সুযোগ তৈরি করতে পারেননি। তার স্ট্রাইকিং পার্টনার এমিলিও অনেকটা নি
bdnews24