ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- ঈদের দিনেও ছুটি নেই ফুটবলারদের, এদিন হবে মারদেকা কাপের প্রস্তুতি ম্যাচ। বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হবে এই ম্যাচ।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন জানিয়েছে, মারদেকা কাপের জন্য বিকেএসপিতে প্র্যাকটিসরত ২৮ জন ফুটবলার দু'দলে ভাগ হয়ে একটি প্র্যাকটিস ম্যাচ খেলবে বৃহস্পতিবার। একটি দলের নাম বাফুফে একাদশ, অন্যটি ক্রীড়া পরিষদ একাদশ। সময়াভাবের কারণে দেশের বাইরে প্র্যাকটিস ম্যাচ আয়োজন করা যাচ্ছে না। তাই দেশে এই ম্যাচের আয়োজন করা হয়েছে। এই ম্যাচের কয়েকদিন পর মারদেকা কাপের চূড়ান্ত দল ঘোষণা করা হবে। আগামী ১৫ অক্টোবর থেকে মালয়েশিয়ায় শুরু হবে মারদেকা কাপ ফুটবল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/১৯০০ঘ.
bdnews24