২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনেক সমস্যা, তবু ফুটবলাররা তো খেলার সুযোগটা পাচ্ছে!

প্রায় ৬ মাস পর বাংলাদেশের তথাকথিত পেশাদার ফুটবলাররা একটি উপলক্ষ খুঁজে পেলেন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলার। সেই গত জুলাইয়ে বি. লিগ শেষ হওয়ার পর আর খেলার সুযোগই পাচ্ছিলেন না তারা। এখন সুযোগ তৈরি করে দিয়েছে মোহামেডান, প্রতীতি ফার্মা বিজয় দিবস ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে। আগামী বুধবার থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্ট হচেছ পেশাদার ও অপেশাদার ফুটবলারদের একসঙ্গে লড়াইয়ের একটা মঞ্চ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2008, 04:44 PM

Updated : 26 Aug 2022, 01:17 PM

ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- প্রায় ৬ মাস পর বাংলাদেশের তথাকথিত পেশাদার ফুটবলাররা একটি উপলক্ষ খুঁজে পেলেন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলার। সেই গত জুলাইয়ে বি. লিগ শেষ হওয়ার পর আর খেলার সুযোগই পাচ্ছিলেন না তারা। এখন সুযোগ তৈরি করে দিয়েছে মোহামেডান, প্রতীতি ফার্মা বিজয় দিবস ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে। আগামী বুধবার থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্ট হচেছ পেশাদার ও অপেশাদার ফুটবলারদের একসঙ্গে লড়াইয়ের একটা মঞ্চ। আট দলের লড়াইয়ের টুর্নামেন্ট এটি। তারপরও বরাবরের মতো আবাহনী, মোহামেডান ও মুক্তিযোদ্ধাকে ঘিরেই যাবতীয় আকর্ষণ। প্রথম বি. লিগ চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখার দায় অনুভব করছে। টেলিটক সিরিজ জিতে ওই শ্রেষ্ঠত্বে খানিকটা ভাগ বসানো মোহামেডান ঘরে রাখতে চাইছে নিজেদের টুর্নামেন্ট-শিরোপা। আর কোনো ট্রফি না জেতা মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের উপলব্ধি হচ্ছে ব্যর্থতার বৃত্ত থেকে বের হয়ে আসার মোক্ষম সুযোগ এটা। কিন্তু এক ও অভিন্ন সমস্যায় ভুগছে এই প্রতিপক্ষ ত্রয়ী। সেটা "খ্যাপ" সমস্যা, ফুটবলাররা ক্লাব-প্র্যাকটিস বাদ দিয়ে জেলা ফুটবল খেলতে চলে যাচ্ছেন। পেশাদার ফুটবলাররা অপেশাদার কোনো লিগ বা টুর্নামেন্ট যেন না খেলেন সেটা চাইছিল বাফুফে কিন্তু সেটা মানতে গেলে যে খেলাই ভুলে যাবেন ফুটবলাররা! তাছাড়া আর্থিক সুরক্ষার ব্যাপারটিও বরাবর উপেক্ষিত ছিল বাফুফের কাছে। তাই মোহামেডানের কোচ শফিকুল ইসলাম মানিক অসম্পূর্ণ প্রস্তুতির কথা বললেও বিরক্ত নন, "খেলোয়াড়রা খ্যাপ খেলতে ব্যস্ত। তাতে করে তাদের কিছুটা আর্থিক সাহায্য হয়, তাই কিছু বলাও কঠিন। গত সপ্তাহে সবাইকে নিয়ে প্র্যাকটিসে নামবো ভাবলেও খারাপ আবহাওয়ার কারণে সম্ভব হয়নি। বলা যায় টুর্নামেন্টের জন্য তেমন প্রস্তুতি নেই আমাদের।" 'ক' গ্র"পে মোহামেডানের সঙ্গী আরামবাগ, ভিক্টোরিয়া ও ফকিরেরপুল। গ্র"প পর্বে হয়তো সেরকম চ্যালেঞ্জের মুখে পড়েতে হবে না সাদা কালোদের। কিন্তু পরের নক-আউট পর্ব ভাবিয়ে তুলেছে মানিককে, "বিদেশী ফুটবলারদেরও পাওয়া যাচ্ছে না, তাদের উপস্থিতিতে দলটা মোটামুটি ভারসাম্যপূর্ণ হয়েছিল বি. লিগে। টেলিটক সিরিজেও ভাল করেছে দল। এখন অনেক খেলোয়াড় ইনজুরিতে পড়েছে।" দলের এক নম্বর গোলরক্ষক হিমেল ইনজুরির কারণে খেলতে পারবেন না। তার ডেপুটি আল আমিনকেও ছেড়ে দিয়েছে সিনিয়র ডিভিশন লিগে খেলার জন্য। তাছাড়া ডিফেন্ডার বেলাল ও মিডফিল্ডার মিঠু-রিপনকেও পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন মোহামেডানের এই সাবেক ফুটবলার। তাদের জায়গায় এসেছেন গোলরক্ষক শাকিল ও জিয়া। আর ব্রাদার্স থেকে আনা হয়েছে জাতীয় দলের সাবেক ডিফেন্ডার জুয়েল রানা, মিডফিল্ডার ফয়সাল মাহমুদ ও মনোয়ার হোসেনকে। মোহামেডান কোচের চোখে আবাহনী ও মুক্তিযোদ্ধার অবস্থা অনেক ভাল। কিন্তু আবাহনী ম্যানেজারের সত্যজিৎ দাস রূপুর গলায়ও খ্যাপ-বিরক্তি, "গত সপ্তাহ থেকে সবাইকে নিয়ে প্র্যাকটিস শুরুর চিন্তা ছিল। কিন্তু সবাইকে পেলাম না "খ্যাপ" খেলার জন্য। তারপরও আমাদের লক্ষ্য চ্যাম্পিয়নশিপ।" নীল-আকাশীদের জন্য বড় সুসংবাদ হচ্ছে সুজন মাঠে ফিরছেন এই টুর্নামেন্ট দিয়ে। দলের ম্যানেজার জানিয়েছেন, "সুজনকে এখন ভালই মনে হচ্ছে। তবে তার ফিটনেসটা আস্তে আস্তে বাড়বে ম্যাচ খেলার মধ্য দিয়ে।" টেলিটক সিরিজের আগে থেকেই এই ডিফেন্ডার প্র্যাকটিস করছেন দলের সঙ্গে। কিন্তু তার ফিটনেস ভাল না হওয়ায় আবাহনী ম্যাচ খেলানোর ঝুঁকি নেয়নি। এখন আর ঝুঁকি নয়, এএফসি প্রেসিডেন্টস কাপের কথা মাথায় রেখেই ম্যাচে ফিরিয়ে আনা হচ্ছে ইনজুরির কারণে এক বছর ম্যাচের বাইরে থাকা এই সেন্ট্রাল ডিফেন্ডারকে। এছাড়া আবাহনী নিয়েছে ফরাশগঞ্জের স্ট্রাইকার রবিন ও রহমতগঞ্জের ডিফেন্ডার সানিকে। 'খ' গ্র"পে আবাহনীর প্রতিপক্ষ মুক্তিযোদ্ধাও নিজেদের শক্তি বাড়িয়ে নিয়েছে ব্রাদার্স ও শেখ রাসেলের ফুটবলারদের দলে টেনে। ব্রাদার্সের স্ট্রাইকার মঞ্জু ও শেখ রাসেলের ডিফেন্ডার হাসানের সঙ্গে আরামবাগের নাইজেরিয়ান ইদি বাদাম্বুজেকেও নিশ্চিত করেছে তারা। মুক্তিযোদ্ধার সহ অধিনায়ক হাসান মামুন জানিয়েছেন, "আমার মনে হয়ে খেলোয়াড়দের অবস্থা ভাল, এক মাস ধরে প্র্যাকটিসের ফল এটা। তবে একসঙ্গে সবাইকে না পাওয়ায় কম্বিনেশনের একটা সমস্যা থাকছেই। কারণ খেলোয়াড়রা বিভিন্ন জেলায় ফুটবল টুর্নামেন্টে ব্যস্ত ছিল, ম্যাচগুলো আমাদের ফিটনেস ধরে রাখতে সহায়ক হয়েছে।" বি. লিগ চলাকালীন আবু ইউসুফ বিদায় নেওয়ার পর কোচের দায়িত্ব পালন করছেন আতিকুর রহমান। তার অধীনেই গত একমাস প্র্যাকটিস হয়েছে মুক্তিযোদ্ধার। দলের অধিনায়ক আরমান মিয়াকে পাওয়া না গেলেও সহ-অধিনায়ক মামুন মনে করেন শিরোপা জেতার ভাল সুযোগ এটা, "আমরা খুব সিরিয়াস এই টুর্নামেন্টের জন্য। বিজয় দিবস ক্লাব কাপ জিততে পারলে দারুন হবে মুক্তিযোদ্ধার জন্য।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২২৩৫ঘ.