২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার অস্ট্রেলিয়ান ওপেনও জিতলেন মারিয়া শারাপোভা

অস্ট্রেলিয়ান ওপেনে মেয়েদের সিঙ্গেলস জিতেছেন রাশিয়ার মারিয়া শারাপোভা। আজ ফাইনালে সার্বিয়ার আনা ইভানোভিচকে ৭-৫, ৬-৩ গেমে হারিয়ে ক্যারিয়ারের তৃতীয় গ্র্যান্ডস্লাম একক শিরোপা জিতেছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2008, 03:55 PM

Updated : 26 Aug 2022, 01:16 PM

মেলবোর্ন, ২৬ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অস্ট্রেলিয়ান ওপেনে মেয়েদের সিঙ্গেলস জিতেছেন রাশিয়ার মারিয়া শারাপোভা। আজ ফাইনালে সার্বিয়ার আনা ইভানোভিচকে ৭-৫, ৬-৩ গেমে হারিয়ে ক্যারিয়ারের তৃতীয় গ্র্যান্ডস্লাম একক শিরোপা জিতেছেন তিনি। টুর্নামেন্টের পঞ্চম বাছাই শারাপোভা এর আগে ২০০৪ সালে উইম্বলডন আর ২০০৬ সালে জিতেছিলেন ইউ এস ওপেন। অন্যদিকে ইভানোভিচ ক্যারিয়ারে দুবার গ্র্যান্ডস্লাম এককের ফাইনালে উঠে দুবারই হারলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/১১৪২ ঘ.