২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবার পেছাল মোহামেডানের টুর্নামেন্ট, এবার কারণ আবহাওয়া

বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়া পিছিয়ে দিয়েছে মোহামেডান আয়োজিত ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবারের পরিবর্তে আগামী বুধবার থেকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হবে প্রতীতি ফার্মা বিজয় দিবস ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2008, 04:14 PM

Updated : 26 Aug 2022, 01:16 PM

ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়া পিছিয়ে দিয়েছে মোহামেডান আয়োজিত ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবারের পরিবর্তে আগামী বুধবার থেকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হবে প্রতীতি ফার্মা বিজয় দিবস ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্ট। ঢাকার ৮টি ক্লাব দলকে নিয়ে মোহামেডানের এই টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি অনেক আগের। মাঠ না পাওয়ায় তা পিছিয়ে গিয়েছিল ২৬ জানুয়ারিতে। তাতে বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি ও প্রচন্ড ঠান্ডা। শুক্রবার ক্লাব ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মোহামেডানের সাধারণ সম্পাদক লোকমান হোসেন ভূইঁয়া জানিয়েছেন, "টুর্নামেন্ট আয়োজনের পুরো প্রস্তুতি সত্ত্বেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তা পিছিয়ে দিতে হচ্ছে। এই আবহাওয়ায় খেলা হলে মাঠে দর্শক আসবে না এবং মাঠের অবস্থাও খারাপ হয়ে যাবে।" ৮টি দল দুই গ্র"পে ভাগ হয়ে খেলবে টুর্নামেন্টে। 'ক' গ্র"পে আছে মোহামেডান, আরামবাগ, ভিক্টোরিয়া ও ফকিরেরপুল আর 'খ' গ্র"পে আবাহনী লিমিটেড, মুক্তিযোদ্ধা, ওয়ান্ডারার্স ও বাড্ডা জাগরনী। টুর্নামেন্টের আয়োজক ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব হলেও তাদের অতিরিক্ত সাধারণ সম্পাদক মোস্তাকুর রহমানের দাবি, "এটা শুধু মোহামেডানের টুর্নামেন্ট নয়, সব ক্লাবের উদ্যোগেই এই আয়োজন সম্ভব হয়েছে। তাই টুর্নামেন্ট সফল করে তোলার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। ফুটবলের অবস্থা ফেরানোর জন্য টুর্নামেন্ট সফল করা জরুরি।" মোহমেডান ক্লাবে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান জাকারিয়া পিন্টু, আবাহনীর পরিচালক নাবিল আহমেদসহ অন্যান্য ক্লাবের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। নাবিল আহমেদের দেওয়া প্রস্তাব অনুযায়ী টুর্নামেন্ট ডিসিপ্লিনারি কমিটি গঠিত হয়েছে নিরপেক্ষ লোকজনদের নিয়ে। মোস্তাকের কথা অনুযায়ী বিভিন্ন সময়ে বাফুফের লিগ ও টুর্নামেন্টে যারা ডিসিপ্লিনারি কমিটির দায়িত্ব পালন করেন এখানেও তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২০০৫ঘ.