ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বি. লিগের কোনো দিন-তারিখ ঠিক হয়নি। কীভাবে ঠিক করা হবে তার একটা দিকনির্দেশনা দেওয়া হয়েছে কেবল। সেটা হচ্ছে লিগ কমিটি ক্লাবগুলোর সঙ্গে বসেই ঠিক করবে বি. লিগের ব্যাপারে সিদ্ধান্ত নেবে। সিদ্ধান্ত নেবে কখন থেকে দলবদল এবং লিগ শুরু হবে কবে।
বৃহস্পতিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভায় এরকম সিদ্ধান্ত হয়েছে। সভাশেষে বাফুফের মিডিয়া ম্যানেজার সাঈদ আল ফাতাহ জানিয়েছেন, "লিগ কমিটিকে বলা হয়েছে ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করে দলবদল ও লিগ শুরুর সম্ভাব্য তারিখ নির্ধারণ করতে।" এখানে ক্লাবগুলোকে গুরুত্ব দেওয়ার কারণ হচ্ছে আগামী এপ্রিলে এএফসি প্রেসিডেন্টস কাপ খেলতে যাবে ঢাকা আবাহনী। তারপর মে মাসে আছে এএফসি চ্যালেঞ্জ কাপ ও সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ।
খেলোয়াড়দের ফুটবল বর্জনের হুমকির মুখে পড়ে বাফুফে এই সিদ্ধান্ত নিয়েছে। গত ১৭ জানুয়ারি তারা বুয়েট মাঠে সভা করে বাফুফের কাছে বর্ষপঞ্জি দাবি করেছেন। এছাড়া বিভিন্ন লিগ ও টুর্নামেন্ট যেন নির্দিষ্ট সময়ে হয় তার ব্যবস্থা গ্রহণেরও দাবি করা হয়েছে তাদের পক্ষ থেকে। এবং দাবি না মানা হলে ২৫ জানুয়ারি থেকে সব রকমের ফুটবল বর্জনের হুমকি দিয়েছেন ফুটবলাররা।
সভায় একটা ফুটবল ক্যালেন্ডারও অনুমোদিত হয়েছে। তাতে দেখা যাচ্ছে ফেব্র"য়ারিতে জেএফএ কাপ অনূর্ধ্ব-১৫ ফুটবল টুর্নামেন্ট দিয়ে শুরু হবে নতুন বছর । তারপর স্বাধীনতা কাপ মার্চে, মহিলা জাতীয় চ্যাম্পিয়নশিপ মার্চে, ডানোন অনুর্ধ্ব-১২ এপ্রিলে, জাতীয় যুব ফুটবল (অনুর্ধ্ব-১২) জুনে, ঢাকা গার্লস স্কুল চ্যাম্পিয়নশিপ জুলাইয়ে, ফেডারেশন কাপ সেপ্টেম্বরে, ঢাকা স্কুল ফুটবল লিগ সেপ্টম্বরে, জাতীয় ফুটবল লিগ অক্টোবর-ডিসেম্বরে, জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ ডিসেম্বরে, জাতীয় স্কুল চ্যাম্পিয়নশিপ মে মাসে। মহানগরী ফুটবল লিগ কমিটির ফুটবল কর্মকান্ডকে সাজানো হয়েছে এভাবে
bdnews24