মেলবোর্ন, ২৪ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- টুর্নামেন্টের সবচেয়ে বড় অঘটনটি সেমিফাইনালে এসে ঘটালেন জো-উইলফ্রেইড সোঙ্গা। অবাছাই এই ফরাসি হারিয়ে দিয়েছেন দ্বিতীয় বাছাই রাফায়েল নাদালকে। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ান ওপেনে ছেলেদের প্রথম সেমিফাইনালটি সোঙ্গা জিতেছেন ৬-২, ৬-৩, ৬-২ গেমে। মাত্র দুই ঘণ্টায় ম্যাচ জিতেছেন বিশ্ব র্যাঙ্কিংয়ে ৩৮তম স্থানে থাকা সোঙ্গা। এর মধ্যে প্রথম সেট জিততে সময় নিয়েছেন মাত্র ৩২ মিনিট। শুক্রবার ছেলেদের অন্য সেমিফাইনালে মুখোমুখি হবেন শীর্ষ বাছাই রজার ফেদেরার ও নোভাক দিয়োকোভিচ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ওআরপি/১৭২৭ঘ.
bdnews24