ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- আবারো অর্থ-সংকটে হকি এবং তাতে বাংলাদেশ দলের অলিম্পিক হকির বাছাইপর্ব খেলতে যাওয়া অনিশ্চিত। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ইতিমধ্যে জানিয়ে দিয়েছে হকি দল যাচ্ছে না। কিন্তু বাংলাদেশ হকি ফেডারেশন এখনো আশায় আছে ।
গত সেপ্টেম্বরে এশিয়া কাপের সময়ও এমন অর্থ-সংকটে পড়েছিল বাংলাদেশ হকি ফেডারেশন। দলকে প্রতিবেশী দেশ ভারতে যেতেই অনেক কাঠ-খড় পোড়াতে হয়েছিল কর্মকর্তাদের। ওটা ছিল বাংলাদেশ হকি দলের সর্বশেষ সফর।
এবার বিশ্বহকি অলিম্পিকের বাছাইপর্ব খেলতে বাংলাদেশকে যেতে হবে চিলিতে। আগামী ১ মার্চ থেকে অনুষ্ঠেয় বাছাইপর্বে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রিয়া, গ্রেট ব্রিটেন, ভারত, মেক্সিকো ও স্বাগতিক চিলি। গ্র"প চ্যাম্পিয়ন দল আগামী আগস্টে বেজিং অলিম্পিকে খেলার সুযোগ পাবে।
বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক সাজেদ আদেল জানিয়েছেন, "চিলিতে খেলতে যেতে আমাদের ৬১ লাখ টাকার মতো লাগবে। এজন্য আমরা বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনকে অর্থ সংস্থানের ব্যবস্থা করতে অনুরোধ করেছিলাম। কিন্তু তারা তাদের অপারগতার কথা জানিয়ে দিয়েছে।"
আর বিওএ প্রধান নির্বাহী কর্ণেল (অব.) ওয়ালী উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোরকে ডটকমকে বলেছেন, "আমরা হকি ফেডারেশনকে মৌখিকভাবে পারবো না বলে জানিয়ে দিয়েছি। আসলে সময় স্বল্পতার কারণে টাকা যোগাড় করা সম্ভব হচ্ছে না।"
হকি ফেডারেশনের সম্পাদক সাজেদ আদেল বিওএ'র এই জবাব শুনেও একেবারে হাল ছেড়ে দেননি। ঢাকা ব্যাংক নাকি বাংলাদেশ হকি দলের
bdnews24