২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই বাংলার সাবেকদের প্রথম প্রদর্শনী ম্যাচ ড্র

অনেকদিন পর তারকা-দ্যুতিতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ঝলমলে চেহারা নিলেও বাধা হয়ে দাঁড়িয়েছিল শৈত্যপ্রবাহ। আর সেজন্যই বোধহয় সাবেক এসব কীর্তিমানদের খেলাতেও দর্শক উপস্থিতি একেবারেই নেই। প্রায় দর্শক-বিহীন মাঠে বুধবার প্রথম প্রদর্শনী ম্যাচে ঢাকা সোনালী অতীত ক্লাব গোলশূন্য ড্র করেছে কলকাতার ভ্যাটেরানস স্পোর্টস ক্লাবের সঙ্গে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2008, 02:27 PM

Updated : 26 Aug 2022, 01:15 PM

ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- অনেকদিন পর তারকা-দ্যুতিতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ঝলমলে চেহারা নিলেও বাধা হয়ে দাঁড়িয়েছিল শৈত্যপ্রবাহ। আর সেজন্যই বোধহয় সাবেক এসব কীর্তিমানদের খেলাতেও দর্শক উপস্থিতি একেবারেই নেই। প্রায় দর্শক-বিহীন মাঠে বুধবার প্রথম প্রদর্শনী ম্যাচে ঢাকা সোনালী অতীত ক্লাব গোলশূন্য ড্র করেছে কলকাতার ভ্যাটেরানস স্পোর্টস ক্লাবের সঙ্গে। অনেকদিন পর রাজনীতির মাঠ থেকে খেলার মাঠে ফিরেছেন সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন। অবশ্য মাত্র কয়েক মিনিটেই সাবেক এই ফুটবলার বুঝে গেছেন বয়সটা অনেক বেড়ে গেছে, যা এখন রাজনীতির ময়দানের জন্যই আদর্শ। তবে অনেকক্ষণ খেলেছেন জোসি, কায়সার হামিদ, মোতালেব, খোরশেদ বাবুল, সাব্বির, রনজিত, রূপু, খসরু, বাবলুরা। এবং বেশ কয়েকটি সুযোগ তৈরি করেও শেষপর্যন্ত কলকাতার ভ্যাটেরানস স্পোর্টস ক্লাবের গোলপোস্টে বল পাঠাতে পারেননি। কলকাতা থেকে আসা এই দলেও ছিলেন মোহনবাগান, ইস্টবেঙ্গল ও কলকাতা মোহামেডানের সাবেক ফুটবলার শন্তি মজুমদার, সমীর চৌধুরী, কৃষ্ণেন্দু রায়, অলোক দাস, অসীম চ্যাটার্জি, বিশ্বজিৎ ভট্টচার্যরা। অচেনা পরিবেশ ও প্রচন্ড ঠান্ডায় তারা প্রথম ম্যাচে মোটেও ভাল খেলতে পারেননি। আগামী ২৬ জানুয়ারি দ্বিতীয় প্রদর্শনী ম্যাচে অতিথিরা চট্টগ্রাম স্টেডিয়ামে মুখোমুখি হবেন স্থানীয় সোনালী অতীত দলের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২০১০ঘ.