২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বি. লিগ এবং জাতীয় ফুটবল লিগ স্পনসর করতে রাজি প্রাইম ব্যাংক

নিজেদের সিদ্ধান্ত থেকে সরে এসেছে প্রাইম ব্যাংক। ১৫ জানুয়ারি তারা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছিল, এবছর ফুটবলে পৃষ্ঠপোষকতা দেওয়া সম্ভব হচ্ছে না তাদের পক্ষে। কিন্তু এখন তারা সিদ্ধান্ত পাল্টে পেশাদার বি লিগের পাশাপাশি জাতীয় ফুটবল লিগেরও স্পনসর হওয়ার ব্যাপারে নীতিগতভাবে সম্মত হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ভারপ্রাপ্ত সভাপতি মনির আহমেদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম- কে তিনি বলেছেন, "সোমবার ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে আমাদের ফলপ্রসু আলোচনা হয়েছে। এবং তারা বি লিগ ও জাতীয় ফুটবল লিগের স্পনসর হওয়ার বিষয়টা নিশ্চিত করেছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2008, 03:42 PM

Updated : 26 Aug 2022, 01:15 PM

ঢাকা, ২২ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- নিজেদের সিদ্ধান্ত থেকে সরে এসেছে প্রাইম ব্যাংক। ১৫ জানুয়ারি তারা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছিল, এবছর ফুটবলে পৃষ্ঠপোষকতা দেওয়া সম্ভব হচ্ছে না তাদের পক্ষে। কিন্তু এখন তারা সিদ্ধান্ত পাল্টে পেশাদার বি লিগের পাশাপাশি জাতীয় ফুটবল লিগেরও স্পনসর হওয়ার ব্যাপারে নীতিগতভাবে সম্মত হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ভারপ্রাপ্ত সভাপতি মনির আহমেদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম- কে তিনি বলেছেন, "সোমবার ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে আমাদের ফলপ্রসু আলোচনা হয়েছে। এবং তারা বি লিগ ও জাতীয় ফুটবল লিগের স্পনসর হওয়ার বিষয়টা নিশ্চিত করেছে।" নিশ্চিত হয়ে গেলেও আরো কয়েকটা দিন বাফুফেকে অপেক্ষায় থাকতে হচ্ছে বলে জানিয়েছেন তিনি, "আমাদের আরো কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। কারণ এটা ব্যাংকের বোর্ড মিটিংয়ে অনুমোদন করানোর বিষয় আছে।" অনেকের ধারণা, এক ক্যালেন্ডার ইয়ারে ১৯টি ইভেন্ট পরিচালনার জন্য বাফুফে সাড়ে নয় কোটি টাকার বাজেট দেওয়াতেই পিছুটান দিয়েছিল প্রাইম ব্যাংক। তবে এখন আবার বাফুফের সঙ্গে প্রাইম ব্যাংকের সম্পর্কের সুতো জোড়া লাগানোর ক্ষেত্রে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) বড় ভূমিকা রেখেছে। বাফুফের ভারপ্রাপ্ত সভাপতি জানাচ্ছেন আগে ব্যাংকটির 'না' করে দেওয়া ছিল দুই পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝির ফল, "ওটা ছিল আমাদের ভুল বোঝাবুঝি। তারা ভেবেছিল সব ইভেন্টেই তাদের স্পনসর হতে হবে। কিন্তু এবার আমরা তাদের চলতি বছরের দুটো বড়ো টুর্নামেন্ট স্পনসর করার প্রস্তাব দিয়েছি। তারা নীতিগতভাবে সম্মতও হয়েছে।" মনির আহমেদ জানিয়েছেন বি লিগ ও জাতীয় লিগের জন্য তারা প্রাইম ব্যাংকের কাছে এক কোটি টাকা করে চেয়েছেন। মানে সাকুল্যে দুই কোটি টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১২০ঘ.