মেলবোর্ন, ২২ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- খ্যাতিটা গ্র্যান্ডস্লাম টেনিসে বাড়তি কোনো কাজেই আসে না। খেলাটাই আসল। আর নতুন করে সেটা টের পেয়েছেন জাস্টিন হেনিন ও সেরেনা উইলিয়ামস। মঙ্গলবার অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে মারিয়া শারাপোভার কাছে হেরে বিদায় নিতে হয়েছে শীর্ষ বাছাই ও মেয়েদের নাম্বার ওয়ান হেনিনকে। শারাপোভা ম্যাচ জিতেছেন ৬-৪, ৬-০ গেমে। ২০০৭ সালের উইম্বলডন টেনিসের ফাইনালের পর টানা ৩২ ম্যাচ জিতে অবশেষে হারের স্বাদ পেয়েছেন হেনিন। সর্বশেষ ৬-০ গেমে সেট হেরেছেন ২০০২ সালে। দিনের অন্য ম্যাচে তৃতীয় বাছাই সার্বিয়ার ইয়েলেনা ইয়ানকোভিচ ৬-৪, ৬-৪ গেমে হারিয়ে দিয়েছেন সেরেনাকে।
গতবারের চ্যাম্পিয়ন হার মানলেও ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল কোনো ভুল করেননি। ফিনল্যান্ডের জার্কো নিয়েমিনেনের বিপক্ষে তার জয়টাও সরাসরি সেটেই। ম্যাচের স্কোরলাইন ৭-৫,৬-৩,৬-১। বছরের প্রথম গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টটিতে এবারই প্রথম সেমিফাইনালে উঠলেন নাদাল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/ওআরপি ১৮৪৪ঘ.
bdnews24