মেলবোর্ন, ২২ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গতবার অবাছাই হিসাবে অংশ নিয়েও অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতেছিলেন সেরেনা উইলিয়ামস। অথচ এবার সপ্তম বাছাই হয়েও কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হলো তাকে। মঙ্গলবার অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম কোয়ার্টার ফাইনালে তৃতীয় বাছাই সার্বিয়ার ইয়েলেনা ইয়ানকোভিচ ৬-৪, ৬-৪ গেমে হারিয়ে দিয়েছেন সেরেনাকে।
গতবারের চ্যাম্পিয়ন হার মানলেও ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল কোনো ভুল করেননি। ফিনল্যান্ডের জার্কো নিয়েমিনেনের বিপক্ষে তার জয়টাও সরাসরি সেটেই। ম্যাচের স্কোরলাইন ৭-৫,৬-৩,৬-১। বছরের প্রথম গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টটিতে এবারই প্রথম সেমিফাইনালে উঠলেন নাদাল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৪০৮ঘ.
bdnews24