২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাদাল, হেনিন, শারাপোভার জয়

কোয়ার্টার ফাইনালেই দেখা হচ্ছে জাস্টিন হেনিন ও মারিয়া শারাপোভার। রোববার অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডের ম্যাচে শীর্ষ বাছাই হেনিন তাইওয়ানের সিয়ে সু-উইকে ৬-২, ৬-২ গেমে হারিয়েছেন। অন্যদিকে পঞ্চম বাছাই শারাপোভা ৬-২, ৬-০ গেমে জিতেছেন স্বদেশী এলেনা দেমেন্তিয়েভার বিপক্ষে। ছেলেদের দ্বিতীয় বাছাই রাফায়েল নাদাল হারিয়েছেন পল-অঁরি ম্যাথাউকে। ম্যাচের ৬-৪, ৩-০ গেমে নাদাল এগিয়ে থাকা অবস্থায় নাদাল জয়ী হন প্রতিপক্ষ ইনজুরিতে পড়ে ম্যাচ থেকে সরে দাঁড়ানোয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2008, 04:15 PM

Updated : 26 Aug 2022, 01:14 PM

মেলবোর্ন, ২০ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কোয়ার্টার ফাইনালেই দেখা হচ্ছে জাস্টিন হেনিন ও মারিয়া শারাপোভার। রোববার অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডের ম্যাচে শীর্ষ বাছাই হেনিন তাইওয়ানের সিয়ে সু-উইকে ৬-২, ৬-২ গেমে হারিয়েছেন। অন্যদিকে পঞ্চম বাছাই শারাপোভা ৬-২, ৬-০ গেমে জিতেছেন স্বদেশী এলেনা দেমেন্তিয়েভার বিপক্ষে। ছেলেদের দ্বিতীয় বাছাই রাফায়েল নাদাল হারিয়েছেন পল-অঁরি ম্যাথাউকে। ম্যাচের ৬-৪, ৩-০ গেমে নাদাল এগিয়ে থাকা অবস্থায় নাদাল জয়ী হন প্রতিপক্ষ ইনজুরিতে পড়ে ম্যাচ থেকে সরে দাঁড়ানোয়। মেয়েদের গতবারের চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস ৬-৩, ৬-৪ গেমে হারিয়েছেন নিকোল ভাইদিসোভাকে। ছেলেদের চতুর্থ বাছাই নিকোলাই ডেভিডেঙ্কো আরেক রুশ মিখায়েল ইউঝনির কাছে হেরেছেন ৭-৩, ৬-৩, ৬-১ গেমে। শিরোপা লড়াই থেকে বিদায় নিয়েছেন ১০ম বাছাই ডেভিড নালবাদিয়ানও। তৃতীয় রাউন্ডের ম্যাচে স্পেনের হুয়ান কার্লোস ফেরেরো ৬-১, ৬-২, ৬-৩ গেমে হারিয়েছেন তাকে। এ ছাড়া মেয়েদের তৃতীয় বাছাই জেলেনা জাঙ্কোভিচ ৭-৬, ৬-১ গেমে হারিয়েছেন কেসি ডেলাচকোয়াকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ওআরপি/১০১৫ঘ.