ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- অবশেষে টনক নড়েছে বাফুফে কর্তাদের। তারা আগামী রোববার সভায় বসবে ক্লাবগুলোর সঙ্গে, যার মূল আলোচ্য বিষয় বি. লিগ।
খেলার দাবিতে আন্দোলনমুখী হয়েছেন ফুটবলাররা। গত বৃহস্পতিবার তারা বুয়েট মাঠে সভা করে বাফুফের কাছে বর্ষপঞ্জি দাবি করেছেন। এছড়া বিভিন্ন লিগ ও টুর্নামেন্ট যেন সুনির্দিষ্ট সময়ে হয় তার ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। নইলে আগামী ২৫ জানুয়ারি থেকে সব রকমের ফুটবল বর্জনের হুমকি দিয়েছেন ফুটবলাররা।
এই ধাক্কা খেয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ক্লাবগুলোর সঙ্গে বসার সিদ্ধান্ত নিয়েছে। বাফুফের মিডিয়া ম্যানেজার সাইদ আল ফাত্তাহ জানিয়েছেন, "আগামীকাল (রোববার) বিকেল ৪ টায় বি. লিগের ক্লাবগুলোর সঙ্গে সভায় বসবে লিগ কমিটি। সেখানে লিগ শুরু করা নিয়ে আলোচনা হবে।" ইতিমধ্যে মোহামেডান লিগ শুরুর ব্যাপারে ইতিবাচক বক্তব্য করেছে। অন্যান্য ক্লাবগুলোও হয়তো খেলতে রাজি হবে।
কিন্তু তার আগে ক্লাবগুলো বি. লিগ স্পন্সরের নিশ্চয়তা চাইবে, বাড়তি প্রাইজমানিও চাইবে। কারণ ক্লাব কর্মকর্তাদের সামনে উদাহরণ হয়ে আছে
bdnews24