২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুপার ফোর ভলিবলের শিরোপা সেনাবাহিনীর

প্রেসিডেন্ট কাপ সুপার ফোর ভলিবলের শিরোপা জিতেছে বাংলাদেশ সেনাবাহিনী। শনিবার ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর তারা ১৮-২৫, ২৫-২০, ২১-২৫, ২৭-২৫ ও ১৬-১৪ পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ নৌবাহিনীকে। নির্বাচকদের রায়ে সেরা অ্যাটাকার সেনাবাহিনীর মফিজ, সেরা সেটার নৌবাহিনীর নজরুল ও সেরা ডিফেন্ডার সেনাবাহিনীর নজরুল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2008, 01:58 PM

Updated : 26 Aug 2022, 01:14 PM

ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- প্রেসিডেন্ট কাপ সুপার ফোর ভলিবলের শিরোপা জিতেছে বাংলাদেশ সেনাবাহিনী। শনিবার ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর তারা ১৮-২৫, ২৫-২০, ২১-২৫, ২৭-২৫ ও ১৬-১৪ পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ নৌবাহিনীকে। নির্বাচকদের রায়ে সেরা অ্যাটাকার সেনাবাহিনীর মফিজ, সেরা সেটার নৌবাহিনীর নজরুল ও সেরা ডিফেন্ডার সেনাবাহিনীর নজরুল। ফাইনাল শেষে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দিয়েছেন ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রহমান সরকার। এছাড়া ফেডারেশনের সভাপতি গোলাম কুদ্দুস চৌধুরীও বক্তব্য রেখেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/১৯৫৪ঘ.