২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ান ওপেন থেকে মরেসমো ও রডিকের বিদায়

পঞ্চম দিনে এসে স্বদেশবাসীদের মনে উৎসবের আনন্দ ছড়িয়ে দিল অস্ট্রেলিয়ান ওপেন। সেই উৎসবের মধ্যমণি ক্যাসি ডেলাকুয়া। শুক্রবার তৃতীয় রাউন্ডে বিশ্বের ৭৮ নম্বর খেলোয়াড় ডেলাকুয়ার কাছে হেরেই এবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনকে বিদায় জানিয়েছেন সাবেক 'ওয়ার্ল্ড নাম্বার ওয়ান' অ্যামেলি মরেসমো। ম্যাচের স্কোরলাইন ৩-৬, ৬-৪, ৬-৪। হেরে গেছেন ষষ্ঠ বাছাই অ্যান্ডি রডিকও। পাঁচ সেটের এক ম্যারাথন লড়াই শেষে তাকে ৬-৪, ৩-৬, ৭-৬, ৬-৭, ৮-৬ গেমে হারিয়েছেন জার্মানির ফিলিপ কোলশ্রাইবার। স্থানীয় সময় রাত দুটোর শেষ হয়েছে ম্যাচটা!

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2008, 02:08 PM

Updated : 26 Aug 2022, 01:13 PM

মেলবোর্ন, ১৮ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চম দিনে এসে স্বদেশবাসীদের মনে উৎসবের আনন্দ ছড়িয়ে দিল অস্ট্রেলিয়ান ওপেন। সেই উৎসবের মধ্যমণি ক্যাসি ডেলাকুয়া। শুক্রবার তৃতীয় রাউন্ডে বিশ্বের ৭৮ নম্বর খেলোয়াড় ডেলাকুয়ার কাছে হেরেই এবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনকে বিদায় জানিয়েছেন সাবেক 'ওয়ার্ল্ড নাম্বার ওয়ান' অ্যামেলি মরেসমো। ম্যাচের স্কোরলাইন ৩-৬, ৬-৪, ৬-৪। হেরে গেছেন ষষ্ঠ বাছাই অ্যান্ডি রডিকও। পাঁচ সেটের এক ম্যারাথন লড়াই শেষে তাকে ৬-৪, ৩-৬, ৭-৬, ৬-৭, ৮-৬ গেমে হারিয়েছেন জার্মানির ফিলিপ কোলশ্রাইবার। স্থানীয় সময় রাত দুটোর শেষ হয়েছে ম্যাচটা! ২০০৬-এর অস্ট্রেলিয়ান ওপেন ও উইম্বলডন চ্যাম্পিয়ন মরেসমো এবং রডিকের বিদায়ের দিনে জয় পেয়েছেন অন্য শিরোপাপ্রত্যাশীরা। বর্তমান চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস, শীর্ষ বাছাই জাস্টিন হেনিন, গতবারের রানারআপ মারিয়া শারাপোভা, ইয়েলেনা ইয়ানকোভিচ, এলেনা দেমেন্তিয়েভা, পুরুষদের দ্বিতীয় বাছাই রাফায়েল নাদাল, নিকোলাই ডাভিডেঙ্কো, রিচার্ড গ্যাসকে ও মিখাইল ইয়ুঝনি চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছেন। ডেলাকুয়ার বিপক্ষে প্রথম সেট জিতেও কোনো লাভ হয়নি মরেসমোর। ১০টি ডাভল ফল্ট করে দ্বিতীয় সেট হেরে যাওয়ার পর শেষ সেটে এক সময় ৪-৩ গেমে এগিয়েছিলেন তিনি। কিন্তু টানা তিন গেমে হেরে যাওয়ার সঙ্গে সঙ্গে পরাজয়ও নিশ্চিত করে ফেলেন র‌্যাংকিংয়ে ১৮ নম্বরে থাকা মরেসমো। ম্যাচশেষে তার হতাশাভরা মন্তব্য, "ম্যাচটা দুর্দান্তভাবে শুরু করেছিলাম। কিন্তু তার পরে লড়াই করতে হয়েছে। দ্বিতীয় ও তৃতীয় সেটে অনেক উত্থান-পতনের মধ্যে দিয়ে যেতে হয়েছে আমাকে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২১৩৫ঘ.