ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- এএফসি প্রেসিডেন্টস কাপে তুলানমূলক সহজ গ্র"পে পড়েছে আবাহনী লিমিটেড। "এ" গ্র"পে বাংলাদেশের বি. লিগ চ্যাম্পিয়নদের সঙ্গী হয়েছে তাজিকস্তানের রেগার তাদাজ এবং পাকিস্তান ও নেপালের লিগ চ্যাম্পিয়নরা।
এএফসি সূত্রে জানা গেছে, বুধবার কুয়ালালামপুরে এএফসি হাউসে অনুষ্ঠিত হয়েছে ড্র অনুষ্ঠান। টুর্নামেন্টে মোট ১১টি দল তিন গ্র"পে ভাগ হয়ে খেলবে। "এ" গ্র"পে বাংলাদেশের প্রতিপক্ষ তিনটি দলের মধ্যে পাকিস্তান ও নেপাল এখনো তাদের লিগ চ্যাম্পিয়ন ক্লাবের নাম পাঠায়নি এএফসিতে। এই গ্র"প পর্ব খেলতে আবাহনীকে যেতে হবে নেপালে।
"বি" গ্র"পে আছে দুবারের প্রেসিডেন্টস কাপ চ্যাম্পিয়ন কিরঘিজস্তানের দোর্দি-ডায়নামো, কম্বোডিয়ার নাগাকর্প এফসি ও তাইওয়ানের তাইওয়ান পাওয়ার কোম্পানি। এই গ্র"পটিকেই কঠিন গ্র"প ধরা হচ্ছে। এই গ্র"পের ম্যাচগুলো হবে তাইওয়ানে। শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় "সি" গ্র"পে খেলবে তুর্কমেনিস্তানের আসগাবাত, স্বাগতিক শ্রীলংকার রত
bdnews24