২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহিলা কাবাডির শিরোপা জিতেছে যাত্রাবাড়ী ক্রীড়া চক্র

এক্সিম ব্যাংক মহিলা কাবাডি লিগের শিরোপা জিতেছে যাত্রাবাড়ী ক্রীড়া চক্র। সোমবার জাতীয় কাবাডি মাঠে অনুষ্ঠিত ফাইনালে যাত্রাবাড়ী ক্রীড়া চক্র চারটি লোনাসহ ৬৮-৫১ পয়েন্টে হারিয়েছে মাতুয়াইল মিলন স্মৃতি সংসদকে। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন যাত্রাবাড়ীর শাহনাজ পারভীন মালেকা। সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হয়েছেন জুরাইন জনতার বন্যা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2008, 02:48 PM

Updated : 26 Aug 2022, 01:12 PM

ঢাকা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- এক্সিম ব্যাংক মহিলা কাবাডি লিগের শিরোপা জিতেছে যাত্রাবাড়ী ক্রীড়া চক্র। সোমবার জাতীয় কাবাডি মাঠে অনুষ্ঠিত ফাইনালে যাত্রাবাড়ী ক্রীড়া চক্র চারটি লোনাসহ ৬৮-৫১ পয়েন্টে হারিয়েছে মাতুয়াইল মিলন স্মৃতি সংসদকে। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন যাত্রাবাড়ীর শাহনাজ পারভীন মালেকা। সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হয়েছেন জুরাইন জনতার বন্যা। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মশিউর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২০৪৫ঘ.