২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুরুতেই শেষ বৃটিশদের আশা

স্কোরলাইন বলছে অনায়াস জয়। কিন্তু বাস্তবে তা ঘটেনি। মেয়েদের শীর্ষ বাছাই জাস্টিন হেনিন ও সেরেনা উইলিয়ামসের বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যাম ম্যাচ ছিলো ভুলেভালে ভরা। তারপরও জিতেছেন দুজনই। সোমবার অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম দিনে প্রথম রাউন্ডের ম্যাচে হেনিন ৬-২, ৬-২ গেমে হারিয়েছেন জাপানের আইকো নাকামুরাকে। সরাসরি সেটে জয় পেয়েছে সপ্তম বাছাই সেরেনাও। ৬-৩, ৬-৩ গেমে জয় পেয়েছেন স্বাগতিক জারমিলা গাজদোসোভার বিপক্ষে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2008, 02:35 PM

Updated : 26 Aug 2022, 01:12 PM

মেলবোর্ন, ১৪ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- স্কোরলাইন বলছে অনায়াস জয়। কিন্তু বাস্তবে তা ঘটেনি। মেয়েদের শীর্ষ বাছাই জাস্টিন হেনিন ও সেরেনা উইলিয়ামসের বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যাম ম্যাচ ছিলো ভুলেভালে ভরা। তারপরও জিতেছেন দুজনই। সোমবার অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম দিনে প্রথম রাউন্ডের ম্যাচে হেনিন ৬-২, ৬-২ গেমে হারিয়েছেন জাপানের আইকো নাকামুরাকে। সরাসরি সেটে জয় পেয়েছে সপ্তম বাছাই সেরেনাও। ৬-৩, ৬-৩ গেমে জয় পেয়েছেন স্বাগতিক জারমিলা গাজদোসোভার বিপক্ষে। দ্বিতীয় রাউন্ডেই মুখোমুখি হতে যাচ্ছেন দুই সাবেক নাম্বার ওয়ান মারিয়া শারাপোভা ও লিন্ডসে ড্যাভেনপোর্ট। ক্রোয়েশিয়ার ইয়েলেনা কস্তানিচ তসিচকে ৬-৪, ৬-৩ গেমে হারিয়েছেন পঞ্চম বাছাই শারাপোভা। ড্যাভেনপোর্ট ইতালির সারা এরানিকে হারিয়েছেন ৬-২, ৩-৬, ৭-৫ গেমে। দিনের সবচেয়ে কঠিন লড়াইটি লড়েছেন তৃতীয় বাছাই জেলেনা জাঙ্কোভিচ। এক ম্যারাথন লড়াইয়ে অস্ট্রিয়ান তামিরা পাসজেককে হারিয়েছেন ২-৬, ৬-২, ১২-১০ গেমে। ছেলেদের বিভাগে হয়েছে দিনের সবচেয়ে বড় অঘটনটি। ব্রিটেনের ভরসা অ্যান্ডি মারি ফরাসি জো-উইলফ্রিড সোঙ্গার কাছে হেরেছেন ৭-৫, ৬-৪, ০-৬, ৭-৬ গেমে। ষষ্ঠ বাছাই অ্যান্ডি রডিক ৬-৩, ৬-৪, ৭-৫ গেমে হারিয়েছেন লুকাস দে