মেলবোর্ন, ১৩ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রজার ফেদেরারের অসুস্থতার কথা শুনে তার প্রতিপরা উৎসাহিত হয়ে উঠেছিলেন বোধহয়! অসুস্থতা মানেই ফিটনেস আর ম্যাচ প্র্যাকটিসের অভাব এবং সেই সুযোগে ফেদেরারের শিরোপা হাতছাড়া হওয়ার জোরালো সম্ভাবনা! তবে 'ওয়ার্ল্ড নাম্বার ওয়ানের' কথা শুনে তার প্রতিপরা হতাশই হবেন। পেটের পীড়া মাঝে কয়েক দিন বেশ ভোগালেও এখন তিনি সম্পূর্ণ সুস্থ। সোমবার থেকে শুরু হতে যাওয়া বছরের প্রথম গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনে তাই যথারীতি ফেদেরারই ফেভারিট।
গত দু বার চ্যাম্পিয়ন হওয়ায় এবার তার সামনে হ্যাটট্রিক শিরোপা হাতছানি তো আছেই, সেই সঙ্গে আছে ত্রয়োদশ গ্র্যান্ড স্লাম জিতে নিয়ে ১৪টি শিরোপা বিজয়ী পিট সা
bdnews24