২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএফএ-তে জেলা প্রশাসকদের চান সেনাপ্রধানও

বাফুফে নিয়ে অবশেষে মুখ খুলেছেন জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান। ডিএফএ গঠন নিয়ে চলমান বিতর্ক দেখার পর রোববার তিনি জেলার ফুটবলকে সচল রাখার স্বার্থে স্থানীয় জেলা প্রশাসকদের অন্তর্ভূক্তির ওপর জোর দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2008, 04:22 PM

Updated : 26 Aug 2022, 01:11 PM

ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বাফুফে নিয়ে অবশেষে মুখ খুলেছেন জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান। ডিএফএ গঠন নিয়ে চলমান বিতর্ক দেখার পর রোববার তিনি জেলার ফুটবলকে সচল রাখার স্বার্থে স্থানীয় জেলা প্রশাসকদের অন্তর্ভূক্তির ওপর জোর দিয়েছেন। এছাড়াও ফুটবলের স্বার্থে আগের নেওয়া কিছু সিদ্ধান্ত কাগজে-কলমে অনুমোদন দিয়ে গেছেন সেনাপ্রধান। বাফুফের হাতে অরামবাগ বালুর মাঠ তুলে দেওয়ার প্রক্রিয়া শেষ হয়েছে জেনারেল মইন উ আহমেদের স্বাক্ষরের মাধ্যমে। ফিফা প্রস্তাবিত বরিশাল ফুটবল সেন্টারের নকশাও অনুমোদন করে দিয়েছেন তিনি। জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে অবস্থিত আরেকটি প্রতিষ্ঠান বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনেরও (বিওএ) প্রেসিডেন্ট তিনি। রোববার অলিম্পিক ডে রানের সহায়ক স্পন্সরদের আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানাতেই তিনি এসেছিলেন। সেটা সেরে জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তাদের নিয়ে তিনি সভায় বসেন। সভাশেষে তিনি সাংবাদিকদের জানিয়েছেন, "জেলা, গ্রাম ও থানা পর্যায়ের খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে, এই রোডম্যাপ মেনেই আমাদের কাজ করে যেতে হবে।" গত জুলাইয়ে তিনি জাতীয় ক্রীড়া পরিষদে যোগ দেওয়ার পর এই কাজে ব্রতী হয়েছে ক্রীড়া পরিষদ। পরিষদের কর্মকার্তাদের ক্রমাগত তাগিদে এখন ঢাকার বাইরে বিভিন্ন জেলা-উপজেলায় রীতিমতো ফুটবল উৎসব শুরু হয়েছে। বিভিন্ন এলাকায় গিয়ে ডিসি গোল্ডকাপ, জেলা লিগ ও উপজেলা পর্যায়ের টুর্নামেন্ট খেলতে এখন জাতীয় দলের ফুটবলাররাও ব্যস্ত হয়ে পড়েছেন। এটা ফুটবলারদের জন্য বাড়তি আয়েরও একটা উৎস হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি চলছে অন্যান্য খেলাধুলাও। ক্রীড়া পরিষদের উদ্যোগে ঢাকার বাইরে ফুটবল মাঠ সরগরম হয়ে উঠলেও ঢাকা একেবারে নি