২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহিলা কাবাডির ফাইনাল সোমবার

এক্সিম ব্যাংক মহিলা কাবাডি লিগের ফাইনালে উঠেছে যাত্রাবাড়ী ক্রীড়া চক্র ও মাতুয়াইল মিলন স্মৃতি সংসদ। সোমবার তারা ফাইনালে মুখোমুখি হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2008, 04:05 PM

Updated : 26 Aug 2022, 01:11 PM

ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- এক্সিম ব্যাংক মহিলা কাবাডি লিগের ফাইনালে উঠেছে যাত্রাবাড়ী ক্রীড়া চক্র ও মাতুয়াইল মিলন স্মৃতি সংসদ। সোমবার তারা ফাইনালে মুখোমুখি হবে। রোববার কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত দুটো সেমিফাইনালের প্রথমটিতে যাত্রাবাড়ী ক্রীড়া চক্র ৪ টি লোনাসহ ৫৫-৩৫ পয়েন্টে ঢাকা ওয়ান্ডারার্সকে হরিয়েছে। দ্বিতীয় সেমিফাইনালে মাতুয়াইল মিলন স্মৃতি সংসদ ২ টি লোনাসহ ৫৪-৪৬ পয়েন্টে জুরাইন জনতা ক্লাবকে হারিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১০৫ঘ.