২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিংস কাপে রিয়ালের হার

কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে একটু পিছিয়েই পড়ল রিয়াল মাদ্রিদ। বৃহস্পতিবার স্প্যানিশ কিংস কাপের চূড়ান্ত পর্বের ম্যাচের প্রথম লেগে রিয়াল মায়োরকার কাছে ২-১ গোলে হেরেছে প্রিমেরা লিগ চ্যাম্পিয়নরা। দিনের অন্য ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদ গোলশুন্য ড্র করেছে ভালাদোলিদের সঙ্গে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2008, 04:41 PM

Updated : 26 Aug 2022, 01:11 PM

মাদ্রিদ, ১১ জানুয়ারি (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে একটু পিছিয়েই পড়ল রিয়াল মাদ্রিদ। বৃহস্পতিবার স্প্যানিশ কিংস কাপের চূড়ান্ত পর্বের ম্যাচের প্রথম লেগে রিয়াল মায়োরকার কাছে ২-১ গোলে হেরেছে প্রিমেরা লিগ চ্যাম্পিয়নরা। দিনের অন্য ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদ গোলশুন্য ড্র করেছে ভালাদোলিদের সঙ্গে। আর্জেন্টাইন স্ট্রাইকার অস্কার ত্রেজোর ২৩ মিনিটের গোলে এগিয়ে গিয়েছিল মায়োরকা। মিনিট দুয়েক পরে রিয়ালের পক্ষে সমতা এনেছেন তারই স্বদেশী গঞ্জালো হিগুয়াইন। বিরতির খানিক পরই মায়োরকা পেয়েছে জয়সূচক গোলটি। ভেনেজুয়েলান ফরোয়ার্ড হুয়ান আরাঙ্গো দূরপাল্লার এক শটে জয় এনে দিয়েছেন ২০০৩ সালের চ্যাম্পিয়নদের। এর আগে বুধবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সেভিয়া ১-১ গোলে ড্র করেছে বার্সেলোনার সঙ্গে। একই ফলাফল হয়েছে অ্যাথলেটিক বিলবাও ও এসপানিওল এবং রিয়াল জারাগোজা ও রেসিং সান্তান্দারের ম্যাচে। ভ্যালেন্সিয়া ২-১ গোলে জয় পেয়েছে রিয়াল বেটিসের বিপক্ষে। লেভান্তে ৩-০ গোলে হেরেছে গেটাফের কাছে। আর রিক্রিয়েটিভো হেলুভা ১-০ গোলে হারিয়েছে ভিলারিয়ালকে। আগামী সপ্তাহে হবে এ রাউন্ডের দ্বিতীয় লেগের ম্যাচগুলো। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/এমএম/১৮২০ঘ.