২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুরু হয়েছে মহিলা কাবাডি লিগ

বৃহস্পতিবার শুরু হয়েছে এক্সিম ব্যাংক মহিলা কাবাডি লিগ। উদ্বোধনী দিনে ওয়ান্ডারার্স ও যাত্রাবাড়ী ক্রীড়াচক্র জিতেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2008, 02:39 PM

Updated : 26 Aug 2022, 01:11 PM

ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- বৃহস্পতিবার শুরু হয়েছে এক্সিম ব্যাংক মহিলা কাবাডি লিগ। উদ্বোধনী দিনে ওয়ান্ডারার্স ও যাত্রাবাড়ী ক্রীড়াচক্র জিতেছে। কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম খেলায় ওয়ান্ডারার্স ক্লাব ৩টি লোনাসহ ৫৪-৪৮ পয়েন্টে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে হারিয়েছে। দ্বিতীয় খেলায় যাত্রাবাড়ী ক্রীড়াচক্র ৬ টি লোনাসহ ৭৪-৩৬ পয়েন্টে আজাদ স্পোর্টিংকে হারিয়েছে। বিকেল সাড়ে ৩ টায় মহিলা লিগের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন এক্সিম ব্যাংকের উদ্যোক্তা নজরুল ইসলাম স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের পরিচালক কাজী মসিহুর রহমান এবং সাবেক ফুটবল তারকা বিওএ'র উপ-মহাসচিব আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/২০৩০ঘ