ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- আগামী শনিবার মাওলানা ভাসানী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিজয় দিবস হকির ফাইনাল। বেলা আড়াইটায় অনুষ্ঠেয় এই ফাইনালে সোনালী ব্যাংক ও বাংলাদেশ সোনাবাহিনী মুখোমুখি হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল এস এম জিয়াউর রহমান, বিশেষ অতিথি ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সাহেদ নোমান।
ফাইনাল নিশ্চিত করা সোনালী ব্যাংক বৃহস্পতিবার ৩-২ গোলে হারিয়েছে বিকেএসপিকে। টানা পঞ্চম জয়ে ব্যাংক দলের হয়ে গোল করেছেন মুসা মিয়া, ঈসা মিয়া ও মামুনুর রহমান চয়ন। বিকেএসপির পক্ষে গোল করেছেন আব্দুস সাজ্জাদ জন ও সৈয়দ আল মাসুম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/১৯৩০ঘ.
bdnews24