২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নৌবাহিনী জিতেছে

ফাইনালের দৌড় থেকে ছিটকে পড়া দুই দলের খেলায় নৌ বাহিনী ২-০ গোলে হারিয়েছে বর্ণক সমাজকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2008, 03:22 PM

Updated : 26 Aug 2022, 01:10 PM

ঢাকা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- ফাইনালের দৌড় থেকে ছিটকে পড়া দুই দলের খেলায় নৌ বাহিনী ২-০ গোলে হারিয়েছে বর্ণক সমাজকে। বুধবার মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত বিজয় দিবস হকির খেলায় প্রথম জয়ের মুখ দেখেছে নৌ বাহিনী। বর্ণক সমাজের বিপক্ষে ম্যাচের ১০ মিনিটে তারা এগিয়ে যায় মোর্তুজার গোলে। ৬৭ মিনিটে এই মোর্তুজাই করেছেন দ্বিতীয় গোল। পাঁচ ম্যাচে তাদের সংগ্রহ ৩ পয়েন্ট। সমসংখ্যক ম্যাচে বর্ণক সামজের সংগ্রহ শুন্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/২১০৫ঘ.