২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফাইনালের পথে অনেকটা এগিয়ে গেছে সোনালী ব্যাংক

ঢাকা ব্যাংক বিজয় দিবস হকির ফাইনালে অনেকখানি এগিয়ে গেছে সোনালী ব্যাংক। শুক্রবার তারা ১৩-০ গোলে হারিয়েছে বর্ণক সমাজকে। সুবাদে টানা ৩ ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে তারা এখন শীর্ষে অবস্থান করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2008, 03:44 PM

Updated : 26 Aug 2022, 01:09 PM

ঢাকা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ঢাকা ব্যাংক বিজয় দিবস হকির ফাইনালে অনেকখানি এগিয়ে গেছে সোনালী ব্যাংক। শুক্রবার তারা ১৩-০ গোলে হারিয়েছে বর্ণক সমাজকে। সুবাদে টানা ৩ ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে তারা এখন শীর্ষে অবস্থান করছে। মওলানা ভাসানী স্টেডিয়ামে সোনালী ব্যাংক প্রথমার্ধে ৫-০ গোলে এগিয়ে যায় যা ম্যাচ শেষে গিয়ে অনেক বড় ব্যবধানে পরিণত হয়। ব্যাংক দলের মামুনুর রহমান চয়ন ৪ টি, জাহিদুল ইসলাম রাজন ৩ টি, রাসেল মাহমুদ জিমি দুটি গোল করেছেন। এছাড়া রেমন, রনি ও তালিব একটি করে গোল করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/২১৩০ঘ.