২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজয় দিবস টেনিসে আয়ামি ও হাসিবুলের শিরোপা জয়

বিজয় দিবস টেনিসের মহিলা এককে বিকেএসপির আয়ামি ও বালক এককে (অনূধর্ব-১৩ বিভাগ) হাসিবুল হক চ্যাম্পিয়ন হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2008, 01:00 PM

Updated : 26 Aug 2022, 01:08 PM

ঢাকা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বিজয় দিবস টেনিসের মহিলা এককে বিকেএসপির আয়ামি ও বালক এককে (অনূধর্ব-১৩ বিভাগ) হাসিবুল হক চ্যাম্পিয়ন হয়েছেন। বৃহস্পতিবার রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত প্রেসটিজ বেঙ্গল বিজয় দিবস টেবিল টেনিসের মহিলা এককের ফাইনালে বিকেএসপির জাপানী কোচ আয়ামি ৬-৩, ৬-০ গেমে জাতীয় টেনিস কমপ্লেক্সের সাথী সরকারকে হারিয়ে শিরোপা জিতেছেন। বালক এককের (অনূর্ধ্ব-১৩ বিভাগ) ফাইনালে বিকেএসপির হাসিবুল হক ৬-৩, ৬-১ গেমে জাতীয় টেনিস কমপ্লেক্সের বিপ্লব রামকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন। এছাড়া পুরুষ এককে ইঞ্জিনিয়ার্স ক্লাবের অমল রায় বিকেএসপির পৃথুল মন্ডলকে এবং দিপু লাল এনটিসির রঞ্জন রামকে হারিয়ে ফাইনালে উঠেছেন। পুরুষ দ্বৈতের ফাইনালে উঠেছেন নিরঞ্জন রাম-দিপুলাল জুটি, সেমিফাইনালে তারা ৬-২, ৬-২ গেমে হারিয়েছেন আনোয়ার- দেলোয়ার জুটিকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/১৮৪৫ঘ.