ঢাকা, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--ঢাকা ব্যাংক বিজয় দিবস হকিতে দ্বিতীয় জয় পেয়েছে সোনালী ব্যাংক। তারা ২-১ গোলে হারিয়েছে নৌ বাহিনীকে।
প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ৪০ মিনিটে মোস্তাকের গোলে এগিয়ে যায় নৌবাহিনী। তার মিনিট তিনেক পরেই পেনাল্টি কর্ণার থেকে সেই গোল শোধ করেন সোনালী ব্যাংকের মামুনুর রহমান চয়ন। ৫৩ মিনিটে শহীদুল্লাহ টিটুর গোলে ম্যাচ জেতে ব্যাংক দল।
এই জয়ে সোনালী ব্যাংকের সংগ্রহ বেড়ে হয়েছে ৪ পয়েন্ট আর টানা দ্বিতীয় হারে নৌ বাহিনীর সংগ্রহ এখনো শুন্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১১০ঘ.
bdnews24