ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- কক্সবাজারে ফিটনেস ট্রেনিংয়ের পর বিকেএসপিতে শুরু হচ্ছে বল-প্র্যাকটিস। ক্যাম্পের ৩০ জন ফুটবলার নিয়ে শুক্রবার বিকেএসপি রওনা হয়েছেন কোচ সৈয়দ নাঈমুদ্দিন। তার লক্ষ্য আগামী ৮ অক্টোবর তাজিকস্তানের সঙ্গে ম্যাচের জন্য একটা লড়াকু দল তৈরি করা।
বিকেএসপিতে হবে বল-প্র্যাকটিস। বাংলাদেশের এই ভারতীয় কোচ বলেছেন, "কক্সবাজারে যা ট্রেনিং হয়েছে তাতে ফুটবলারদের ফিটনেস এখন বেশ ভাল বলেই মনে হয় আমার। বল-প্র্যাকটিস ও ম্যাচ প্র্যাকটিস ভাল হলে আমাদের প্রস্তুতিটা সম্পূর্ণ হবে।" টানা ২০ দিন সমুদ্র সৈকতে কঠিন পরিশ্রম করে নিজেদের শারীরিকভাবে তৈরি করেছেন ফুটবলাররা। এটা তাদের জন্য খুব জরুরী বলে মনে করছেন কোচ; ভারতীয়দের তুলনা টেনে তিনি বলেছেন, "দু দলকে দেখার সুবাদে আমার মনে হয়েছে বাংলাদেশ দল ভারতের চেয়ে খুব পিছিয়ে নেই। ভারতীয়রা সারা বছর খেলার মধ্যে থাকে বলে তাদের ফিটনেস সমস্যা কম। যেটা এখানকার ফুটবলারদের মধ্যে বেশি, যে কারণে তাদের স্বাভাবিক খেলা ব্যহত হয়। আশা করি এবার তা হবে না।"
ফিট ফুটবলারদের নিয়ে কোচ এখন শুটিং প্র্যাকটিস ও মাঠের সমন্বয় গড়ে তোলার কাজ করবেন। এজন্য তিনি চান ফেডারেশনের একটু উদ্যোগী ভূমিকা, "বিকেএসপিতে ট্রেনিংয়ের পর দলটাকে যদি বিদেশে নিয়ে গিয়ে অথবা কোনো বিদেশী দলকে এনে কয়েকটা প্র্যাকটিস ম্যাচ খেলানো যায় তাতে অনেক লাভ হবে। যতো বেশি ম্যাচ খেলবে ততই তাদের আত্মবিশ্বাস বাড়বে এবং আমি বিভিন্নভাবে পরীক্ষা-নিরীক্ষা করার সুযোগ পাবো।" এই চাহিদা নতুন নয়, আগের বিদেশী কোচরাও বড় টুর্নামেন্টের আগে প্র্যাকটিস ম্যাচ খেলার তাগিদ দিতেন। যদিও বাফুফে সেই চাহিদা মেটাতে পারতো না। যথারীতি এবারও কোনো ইতিবাচক সাড়া মিলছে না।
তাই প্রতিবারের মতো স্থানীয় কোনো দলের সঙ্গে খেলিয়ে ফুটবলারদের দেখে নেওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই সৈয়দ নাঈমুদ্দিনের সামনে, "বিকেএসপিতে অনূর্ধ
bdnews24