ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ষষ্ঠ এশিয়ান ইন্ডিভিজ্যুয়াল দাবা চ্যাম্পিয়নশিপের নবম রাউন্ডে হেরে গেছেন এনামুল হোসেন রাজীব। ফিলিপাইনে অনুষ্ঠানরত এই দাবা টুর্নামেন্টে বৃহস্পতিবার বাংলাদেশের এই আন্তর্জাতিক মাস্টার নবম রাউন্ডে টুর্নামেন্টের শীর্ষ রেটিংধারী চীনের গ্র্যান্ডমাস্টার নি হুয়ার কাছে হেরে গেছেন। টানা দুই হারে তার সংগ্রহ ৫ পয়েন্ট। শুক্রবার তিনি দশম রাউন্ডে খেলবেন ইন্দোনেশিয়ার গ্র্যান্ডমাস্টার আদিয়ান্তো উতুতের বিপক্ষে।
চ্যাম্পিয়শিপে ৭ পয়েন্ট নিয়ে এখন এককভাবে শীর্ষে আছেন জাং পেংজিয়াং।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/২০৩০ঘ.
bdnews24