২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চেলসিকে হারিয়ে লড়াইয়ে ফিরল ম্যানচেস্টার, মাদ্রিদের ড্র

হার দিয়ে চেলসির কোচ হিসেবে অভিষেক হলো আব্রাম গ্র্যান্টের। হোসে মরিনিয়োর জায়গায় দায়িত্ব নিয়ে প্রথম ম্যাচেই মুখোমুখি হয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের। রোববার ইংলিশ প্রিমিয়ার লিগের সে ম্যাচ ২-০ গোলে হেরেছে চেলসি। প্রিমেরা লিগায় চতুর্থ ম্যাচে এসে হোচট খেয়েছে রিয়াল মাদ্রিদ। নবাগত ভালাদোলিদের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। সিরি-এ তে গতবারের চ্যাম্পিয়ন ইন্টার মিলান ২-২ গোলে ড্র করেছে লিভোর্নোর সঙ্গে। ভিনসেঞ্জো ইয়াকুইন্টার গোলে রোমার কাছ থেকে একটি পয়েন্ট ছিনিয়ে নিয়েছে জুভেন্টাস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2007, 09:29 AM

Updated : 26 Apr 2022, 02:47 PM

লন্ডন/মাদ্রিদ/মিলান, ২৪ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)