২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অঁরির উত্তরসূরী পেয়ে গেছে আর্সেনাল, মেসি জেতালেন বার্সাকে

থিয়েরি অঁরির কথা ভেবে আর দীর্ঘশ্বাস ফেলবে না আর্সেনাল সমর্থকরা। যোগ্য বদলি এসে গেছে তার। ইমানুয়েল আদেবায়োরের মধ্যে নতুন অঁরিকে খুঁজে পেয়েছে গানার্সরা। শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে তার প্রথম হ্যাটট্রিক দিয়ে সমর্থকদের আস্বস্ত করেছেন টোগোর এই স্ট্রাইকার। সুবাদে ডারবি সিটিকে ৫-০ গোলে বিধ্বস্ত করে ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষ স্থানটি ধরে রেখেছে আর্সেনাল। হ্যাটট্রিক হতে হতেও হয়নি লিওনেল মেসির। তারপরও সেভিয়াকে ২-১ গোলে বেগ পায়নি বার্সেলোনা। অন্যদিকে সিরি-এতে রাহুর ফের থেকে বেরুতে পারেনি এসি মিলান। সান সিরোতে পারমার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2007, 01:07 PM

Updated : 26 Apr 2022, 02:46 PM

লন্ডন/মাদ্রিদ/মিলান, ২৩ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)